BJP-TMC Clash: শীতলকুচির প্রার্থীর গাড়ি ভাঙচুর! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা

WB Assembly election 2026: মাথাভাঙা থানার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ। অভিযোগ, ওই মহিলা প্রার্থীর গাড়ি-সহ আরও একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

BJP-TMC Clash: শীতলকুচির প্রার্থীর গাড়ি ভাঙচুর! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা
মাথাভাঙাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 13, 2026 | 5:58 PM

মাথাভাঙা : তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সাবিত্রী বর্মণের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, স্থানীয় এক তৃণমূল নেতার উপর হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ। তখনই তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, রবিবার রাতে মাথাভাঙায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ঘটনার সূত্রপাত সেখানেই। ৫ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চলাকালীন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেইসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্র শেখর রায় বাসুনিয়াকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তারপরই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মাথাভাঙা থানার সামনে অবস্থানে বসেন তৃণমূল নেতা-কর্মীরা। অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

জানা গিয়েছে, মাথাভাঙা থানার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ। অভিযোগ, ওই মহিলা প্রার্থীর গাড়ি-সহ আরও একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রথম অশান্তি শুরু করে বিজেপি। কিন্তু, সেই অভিযোগ অস্বীকার করেছে তারা। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতা কর্মী তাঁদের কর্মীদের উদ্দেশ্য করে ঢিল ছোড়া হয়। প্রথম তারাই হামলা করে। পুলিশ তদন্ত করছে, এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।

Follow Us