Coochbehar: বাঁশ ঝাড় কাটা নিয়ে গণ্ডগোল, প্রতিবেশীকে খুন অপরজনের

Coochbehar: জানা গিয়েছে, মৃতের নাম তপন দাস (৩৩)। গতকাল বাঁশ কাটাকে কেন্দ্র তুমুল গণ্ডগোল শুরু হয় তপন ও রাধাকান্ত দাসের সঙ্গে অখিল দাস ও অনিল দাসের তুমুল বচশা বাধে। নিমেশেই তা হাতাহাতিতে পৌঁছয়। দুই পক্ষেরই চরম গণ্ডগোল শুরু হয়।

Coochbehar: বাঁশ ঝাড় কাটা নিয়ে গণ্ডগোল, প্রতিবেশীকে খুন অপরজনের
খুন যুবকের Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 11, 2024 | 11:35 AM

তুফানগঞ্জ: কখনও পারিবারিক বিবাদ, কখনও জমি বিবাদ এই সব নিয়ে আকছাড় গণ্ডগোলের খবর আসতে থাকে। এবার বাঁশ ঝাড় কাটাকে ঘিরে উত্তেজনা। আর ‘ছোটখাটো’এই বিষয়কে কেন্দ্র করে কার্যত ঝামেলা। আর তারপরই প্রাণ হারালেন একজন। বুধবার তুফানগঞ্জ থানার অন্তর্গত নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোড় এলাকার ঘটনা।

জানা গিয়েছে, মৃতের নাম তপন দাস (৩৩)। গতকাল বাঁশ কাটাকে কেন্দ্র তুমুল গণ্ডগোল শুরু হয় তপন ও রাধাকান্ত দাসের সঙ্গে অখিল দাস ও অনিল দাসের তুমুল বচশা বাধে। নিমেশেই তা হাতাহাতিতে পৌঁছয়। দুই পক্ষেরই চরম গণ্ডগোল শুরু হয়। ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তপনবাবুর। গোটা ঘটনায় আহত কোচবিহার মেডিক্যাল কলেজ ও তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত সহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। পুলিশ পিকেট বসানো হয়েছে। মৃতের আত্মীয় বলেন, “দা, কুড়ুল দিয়ে মারছিল। তারপর ভোজালি দিয়ে মেরেছে। পেটে লেগেছে। মাথায় মধ্যে দা দিয়ে বারি মারছে। আমি অনেক চেষ্টা করলাম বাঁচানোর। কিন্তু হয়নি।” মৃতের দিদি বলেন, “”আমার ভাইকে গালাগালি করছিল। সেই সময় ভাই বলে মুখ সামলে কথা বলতে। তখনই হুমকি দিচ্ছিল। তারপর ওকে টেনে নিয়ে গিয়ে মারে। আমার আরও এক ভাই ওকে বাঁচাতে যায়। ওকেও দা দিয়ে মারে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us