Ram Mandir in Bengal: বাংলাতেও রাতারাতি তৈরি হচ্ছে রাম মন্দির, উদ্বোধন একই দিনে

Ram Mandir in Bengal: ছড়ার কুঠি এলাকায় একটি কালি মন্দির সংলগ্ন জায়গায় তৈরি হচ্ছে এই মন্দির। রাজস্থান থেকে এসেছে বেলে পাথর। মন্দির তৈরির কারিগর আনা হয়েছে রাজস্থান থেকে। উদ্যোগে খুশি গ্রামের লোকজন।

Ram Mandir in Bengal: বাংলাতেও রাতারাতি তৈরি হচ্ছে রাম মন্দির, উদ্বোধন একই দিনে
জোরকদমে চলছে কাজ Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 13, 2024 | 12:36 PM

কোচবিহার: নতুন সাজে সেজে উঠছে রামনগরী অযোধ্যা (Ram Mandir in Ayodhya)। হাতে আর ক’টা দিন। তারপরেই উদ্বোধন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে অযোধ্য়ায়। তবে শুধু কিন্তু অযোধ্যায় নয়, বাংলাতেও তৈরি হচ্ছে রাম মন্দির। উত্তরবঙ্গের কোচবিহারে তৈরি হচ্ছে রাম মন্দির। অযোধ্যার সঙ্গে একইদিনে হবে উদ্বোধন। কোচবিহারের রাজারহাট অঞ্চলের ছড়ারকুঠি গ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  

কোচবিহারের উত্তর বিধানসভার ছড়ার কুঠি এলাকায় একটি কালি মন্দির সংলগ্ন জায়গায় তৈরি হচ্ছে এই মন্দির।  রাজস্থান থেকে এসেছে বেলে পাথর। মন্দির তৈরির কারিগর আনা হয়েছে রাজস্থান থেকে। উদ্যোগে খুশি গ্রামের লোকজন। শীতের কনকনে ঠান্ডায় ইতিমধ্যেই মানুষের ভিড় জমতে শুরু করেছে মন্দির চত্বরে। সূত্রের খবর, মন্দিরের জমি দান করেছেন বীরবল ঘোষ ও উৎপল ঘোষ।   

জমি দাতা বীরবল ঘোষ বলছেন, “ভগবানের জন্য কাজ হবে। সে কারণেই জমি দিয়েছি। এটা তো আসলে পুণ্যের কাজ। এলাকার লোকজন আসতে পারবে। পুুজো দিতে পারবে। সবাই বলল দিতে। বাড়ির সকলেরই মত ছিল। তাই দিয়েছি। জমিটা আসলে আমার ঠাকুরদাদার আমলের। এখন আমরাই দেখতাম।” 

গ্রামের বাসিন্দা অম্লানজ্যোতি দে বলছেন, “গ্রামের সকলেই খুব খুশি। সকলেই পরিশ্রম করছে। দ্রুত মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। শুরু করতে একটু দেরি হয়েছে। এখন রাতদিন কাজ চলছে। চেষ্টা করছি আগামী ২২ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার।”

Loading...
Unable to load recommendations.
Follow Us