Four Students Missing: ভোররাতে একযোগে হস্টেল থেকে উধাও ৪ ছাত্র, সিসিটিভি দেখে হতবাক বন্ধুরাও

Four Students Mysteriously Missing: খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকজন ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। গঙ্গারামপুর থানায় দায়ের হয়েছে মিসিং ডায়েরি। পুরোদমে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ।

Four Students Missing: ভোররাতে একযোগে হস্টেল থেকে উধাও ৪ ছাত্র, সিসিটিভি দেখে হতবাক বন্ধুরাও
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 18, 2026 | 8:30 PM

গঙ্গারামপুর: স্কুলের আবাসিক হস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ চার ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। গঙ্গারামপুর থানার জাহাঙ্গিরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি এলাকায় রয়েছে ওই আবাসিক হস্টেল। নিখোঁজদের মধ্যে রয়েছে নবম শ্রেণির ছাত্র দীপ রায় (১৪) ও তানভীর আলী (১৪), এবং সপ্তম শ্রেণির ছাত্র রাহেন মণ্ডল (১৩) ও জামিরুল মিয়া (১৩)। 

খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকজন ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। গঙ্গারামপুর থানায় দায়ের হয়েছে মিসিং ডায়েরি। পুরোদমে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, আবাসিক স্কুলটিতে ৪৪ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী রয়েছেন। যাদের সিংহভাগই স্কুলের হস্টেলেই থাকে। এদিকে রোজকার মতো বুধবার রাতেও ওই চার ছাত্র খাওয়ার পর নিজেদের ঘরে ঘুমাতে চলে যায়। কিন্তু সকাল হতেই আর কারও দেখা মেলেনি। শুরু হয় তল্লাশি। স্কুলের সর্বত্র খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর ছবি। 

সিসিটিভি ফুটেজে দেখা যায় এদিন ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ চার ছাত্র একসঙ্গে স্কুল চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কারও নির্দেশে গিয়েছে কিনা, কিছুই জানা যায়নি। এদিকে স্কুল থেকে বেরিয়ে গেলেও কেউই বাড়িতে যায়নি।

নিখোঁজ ছাত্রদের মধ্যে দীপ রায়ের বাড়ি জালালপুর এলাকায়। তানভীর আলীর বাড়ি হামজাপুরে। রাহেন মণ্ডলের বাড়ি দামোদরপুরে এবং জামিরুল মিয়ার বাড়ি ধলদিঘী এলাকায়। স্কুল থেকেই খবর যায় পরিবারের সদস্যদের কাছে। খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা ছুটে আসেন স্কুলে। ছুটে যান থানাতেও। কিন্তু, চার ছাত্র একসঙ্গে কোথায় চলে গেল সেই উত্তর নেই কারও কাছেই। 

Follow Us