Gangarampur: মদ-গাঁজার প্রতিবাদ, চরম খেসারত দিলেন ব্যক্তি

Gangarampur: মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ।

Gangarampur: মদ-গাঁজার প্রতিবাদ, চরম খেসারত দিলেন ব্যক্তি
গঙ্গারামপুরে খুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 08, 2025 | 7:50 PM

গঙ্গারামপুর: মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদ। প্রাণ গেল এক প্রতিবাদীর। মৃত ব্যক্তির নাম হাবুল বারলা(৩৬)। মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে অভিযোগ পেতেই অভিযুক্ত জিতেন সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তি এলাকারই এক মাদক কারবারি বলেই অভিযোগ। এদিকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার মধ্য রাতে ধূপপুকুর গ্রামের জিতেন সিংহের বাড়িতে মদ ও গাঁজার ঠেক চলছিল। সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবাদ জানান প্রতিবেশী হাবুল বারলা। অভিযোগ, এরপরেই জিতেন সিংহ ও তাঁর পরিবারের সদস্যরা হাবুলের উপর হামলা চালায়। হাবুলের পরিবারের দাবি, জিতেন সিংহ একটি বাঁশ দিয়ে হাবুলের মাথায় আঘাত করেন। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন হাবুল। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাঁকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেল তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়।

এরপর মৃতের পরিবার গঙ্গারামপুর থানায় অভিযুক্ত জিতেন সিংহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন সিংহকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের পাশাপাশি ধৃত জিতেন সিংহকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us