Employees Strike Over Unpaid Salaries in Balurghat: ১১ মাস থেকে মিলছে না বেতন, কর্মবিরতিতে নামলেন কর্মচারিরা

Balurghat News: অন্যদিকে এবিষয়ে পিএইচই দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র শুভব্রত কর বলেন, "ওই কর্মীরা সিকিউরিটি এজেন্সির মাধ্যমে বেতন পেয়ে থাকে। তাই ওই কর্মীদের বেতন দেওয়া নিয়ে কিছু সমস্যা হয়েছে। এজেন্সির সঙ্গে কথা বলে আমরা মেটানোর চেষ্টা করছি। আশা করছি দ্রুত এই সমস্যা মিটে যাবে।"

Employees Strike Over Unpaid Salaries in Balurghat: ১১ মাস থেকে মিলছে না বেতন, কর্মবিরতিতে নামলেন কর্মচারিরা
কর্মবিরতি চলছেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2026 | 9:00 PM

বালুরঘাট: গত ১১ মাস ধরে পাচ্ছেন না বেতন বলে অভিযোগ। বেতন না পাওয়ায় নির্বাচনের সময় কর্মবিরতিতে নামলেন জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের ঠিকাশ্রমিক ও সিকিউরিটি গার্ডরা। সোমবার সকাল থেকে বালুরঘাটের রঘুনাথপুরে অবস্থিত পিএইচই ডিভিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় ২৫ জন শ্রমিক। সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। দিনভর চলতে থাকে তাঁদের এই আন্দোলন। বেতন না পেলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন বিক্ষোভকারীরা।

কর্মীদের অভিযোগ, তাঁরা ১১ মাসের বেতন পাবে। কিন্তু দীর্ঘদিন ধরেই ওই বেতন দেওয়া নিয়ে তালবাহানা করছে সংশ্লিষ্ট দফতর। এ নিয়ে একাধিকবার জেলাশাসক থেকে শুরু করে পিএইচই দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এমনকী, কলকাতাতেও সংশ্লিষ্ট দফতরের অফিসে গিয়ে দেখা করে এসেছেন কর্মীরা। কিন্তু এখনো তার সুরাহা মেলেনি। তাই আজ থেকে ২৫ জন কর্মী কর্মবিরতি শুরু করেছেন। যা লাগাতার চলবে বলে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন।

অন্যদিকে এবিষয়ে পিএইচই দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র শুভব্রত কর বলেন, “ওই কর্মীরা সিকিউরিটি এজেন্সির মাধ্যমে বেতন পেয়ে থাকে। তাই ওই কর্মীদের বেতন দেওয়া নিয়ে কিছু সমস্যা হয়েছে। এজেন্সির সঙ্গে কথা বলে আমরা মেটানোর চেষ্টা করছি। আশা করছি দ্রুত এই সমস্যা মিটে যাবে।”

Follow Us