CM Mamata Banerjee: দলেই লুকিয়ে বিভীষণ? কাউন্সিলরদের নিয়ে ময়নাতদন্তে নামছেন মমতা

CM Mamata Banerjee: শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর এবং মেয়র পারিষদ মাণিক দে অবশ্য দাবি করছেন, অবাঙালি ভোট বিজেপি নিয়ে গিয়েছে। বাম আর কংগ্রেসের ভোটও শহরে বিজেপিই পেয়েছে। উল্টো দিকে একা তৃণমূল দাঁড়িয়ে আছে। পরিষেবায় ঘাটতি নেই।

CM Mamata Banerjee: দলেই লুকিয়ে বিভীষণ? কাউন্সিলরদের নিয়ে ময়নাতদন্তে নামছেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Jun 23, 2024 | 9:24 AM

শিলিগুড়ি: দলেই লুকিয়ে বিভীষণ? বলছেন একাধিক কাউন্সিলর। শহরে ওয়ার্ডে ওয়ার্ডে হার নিয়ে দুরুদুরু বুকেই সোমবার তৃণমূল সুপ্রিমো মমতার ভার্চুয়াল সভায় যাবেন শাসক কাউন্সিলরেরা। শিলিগুড়িতে পৌরনিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি জিতেছিল তৃণমূল। কিন্তু গত লোকসভা নির্বাচনে শহরে কার্যত মুখ থুবড়ে পড়েছে দল। একটি সংখ্যালঘু ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডেই হেরেছে দল।  হারতে হয়েছে মেয়র, ডেপুটি মেয়র,  মেয়র পারিষদের ওয়ার্ডেও। এ নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে দলের একেবারে শীর্ষ নেতাদের মনে। শহরে কেন হার? তারই উত্তর খুঁজছেন ঘাসফুল শিবিরের নেতারা। 

আগামী সোমবার বিকেল তিনটেয় ভার্চুয়াল সভায় হাজির থাকতে বলা হয়েছে সমস্ত শাসক কাউন্সিলরদের। দুরুদুরু বুকেই সেই সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাসক কাউন্সিলরেরা। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও পেশায় একটি ইংরেজি স্কুলের অধ্যক্ষের দাবি, মনে ভয় নিয়েই ওই সভায় যাব। কিন্তু এখনও হিসেব মেলাতে পারছি না। তবে, যত লোক ওয়ার্ডে পরিষেবা পান, দলের সভায় যারা হাজির থাকেন তারা দলের প্রতীকে ভোট দিলেন কিনা প্রশ্ন রয়েছে। 

শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর এবং মেয়র পারিষদ মাণিক দে অবশ্য দাবি করছেন, অবাঙালি ভোট বিজেপি নিয়ে গিয়েছে। বাম আর কংগ্রেসের ভোটও শহরে বিজেপিই পেয়েছে। উল্টো দিকে একা তৃণমূল দাঁড়িয়ে আছে। পরিষেবায় ঘাটতি নেই। এই সমস্ত তথ্য নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তিনি। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, মানুষ শহরে ও গ্রামে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু গ্রামে ভোট হয়নি। কিন্তু শহরে ভয়ভীতি দেখানো যায়নি। তাই শহর থেকে তৃণমূল ছিটকে গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us