Home Minister Amit Shah: নজরে চিকেনস নেকের নিরাপত্তা, শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

Home Minister Amit Shah visiting Siliguri: শাহি সফর ঘিরে এখন চরম ব্যাস্ততা উত্তরে। আগামীকাল বিকেলে তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়ি আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাতে কলকাতা পৌছে রবিবার কলকাতায় কর্মসূচি সেরে দিল্লি ফিরবেন স্বরাষ্ট্র মন্ত্রী।

Home Minister Amit Shah: নজরে চিকেনস নেকের নিরাপত্তা, শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
অমিত শাহImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 16, 2026 | 8:14 PM

শিলিগুড়ি: নজরে চিকেনস নেকের নিরাপত্তা। শিলিগুড়ি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে আসছেন শিলিগুড়ি। সেখানে রাত্রিযাপন করে পরদিন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন শাহ। এরপর উত্তরকন্যায় পৌছে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে তাঁর। আগামীকাল বিকেলে তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়ি আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাতে কলকাতা পৌছে রবিবার কলকাতায় কর্মসূচি সেরে দিল্লি ফিরবেন স্বরাষ্ট্র মন্ত্রী। আপাতত এটাই ঠিক রয়েছে বলে জানা যাচ্ছে। 

শাহি সফর ঘিরে এখন চরম ব্যাস্ততা উত্তরে। সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর কতটা হয়েছে সেসব খতিয়ে দেখছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারাও। সব মিলিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। পুরোদমে চলছে চর্চা।  

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া প্রত্যেক রাজ্যের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন অমিত শাহ। বাংলার পাশাপাশি জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার, এবং উত্তর-পূর্বের রাজ্যের এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দাবি করেছেন, অনুপ্রবেশের ফলে বরাবরই বেড়েছে চাপ। স্বাধীনতার পর থেকেই পূর্ব ভারতের রাজ্যগুলি জনবিন্যাসের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবার স্মার্ট বর্ডারের পরিকল্পনাও করে ফেলেছে কেন্দ্র সরকার। পুরোদমে চলছে কাজ। রাজ্য পালাবদলের পর থেকেও বাংলার বর্ডারের নিরাপত্তা বাড়তেও কাজে গতি এসেছে অনেকটাই। এই আবহে বাংলা নিয়ে নতুন করে কোনও বার্তা অমিত শাহ দেন কিনা সেটাও দেখার। 

Follow Us