
কলকাতা : বেহালার বাসিন্দা অজয় পাল। চাকরি করেন সল্টলেক সেক্টর ফাইভে। সকাল ১১টায় অফিস। প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হয় সাড়ে ৮টা নাগাদ। অফিসে পৌঁছতেই তো দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। অটো, মেট্রো, বাস…একাধিক যানবাহন পাল্টে যেতে হয় অফিসে। আর তা না হলে নির্ভর করতে হয় শাটলের উপর। কিন্তু তাতেও তো প্রচুর খরচ। সকলের পক্ষে রোজ এই খরচ করা সম্ভব নয়। গত কয়েক বছর ধরে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে তাঁকে। অথচ তারও আগে ছবিটা আলাদা ছিল। বেহালা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য একাধিক সরকারি বাস ছিল রাস্তায়। কিন্তু, এখন তা ‘ডুমুরের ফুল’। সরকারি বাসগুলি তুলে নেওয়া হয়েছে। বেহালা-সেক্টর ফাইভের মতোই সরকারি বাসের বিভিন্ন রুট বন্ধ হয়ে গিয়েছে। আর বাসের এই বেহাল দশার চিত্রটা কিন্তু সবথেকে বেশি উঠে এসেছে তৃণমূল সরকারের আমলে। এমনই অভিযোগ উঠেছে বারবার। ছবিটা অবশ্য পুরো ১৫...