Santu Pan: ‘তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের মাটি, শ্রাবণ মাসে নোংরামি চলছে?’ রুদ্র মেজাজে ধরা দিলেন সন্তু পান

Takeswar: সন্তু পানের দাবি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি তোলাবাজির বিরুদ্ধে বার বার সাবধান করেছেন। তারকেশ্বর এই ঘটনা ঘটবে না। যাঁরা তোলাবাজি করবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানানোর আবেদন করতে বলেন তিনি। পুলিশ অভিযুক্তদের আবেদন করেন।  

Santu Pan: তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের মাটি, শ্রাবণ মাসে নোংরামি চলছে? রুদ্র মেজাজে ধরা দিলেন সন্তু পান
সন্তু পানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2026 | 5:33 PM

হুগলি: ‘বলে দিচ্ছি কাউকে টাকা দেবেন না…’, ‘বুক ফুলিয়ে ব্যবসা করুন…কত সাহস’। সকাল-সকাল কার্যত রুদ্র মেজাজে ধরা দিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান (Santu Pan)। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন তিনি। সন্তু যে রেগে রয়েছেন তা বোঝা গেলে তাঁর কড়া-কড়া ভাষায়। কিন্তু কেন এই বার্তা? আসলে, সম্প্রতি তারকেশ্বরে (Tarakeswar) তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের (BJP) বিরুদ্ধে। এরপরই পুলিশ ডেকে বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবি করলেন বিজেপি বিধায়ক সন্তু পান।

কী ঘটেছিল?

তারকেশ্বর পৌরসভার পদ্মপুকুর এলাকার বাসিন্দা তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম ভাণ্ডারি। তিনি জীবন বিমা কোম্পানির এজেন্ট। কিছু দিন আগেই তাঁরই অফিস ভাঙচুর হয়। লক্ষাধিক টাকার দাবি করেন এলাকার দুই বিজেপি কর্মী। আজ ঘটনার খবর পেয়ে উত্তমের অফিসে যান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ ডেকে উত্তমকে দিয়ে লিখিত অভিযোগ করান।

সন্তু পানের দাবি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি তোলাবাজির বিরুদ্ধে বার বার সাবধান করেছেন। তারকেশ্বর এই ঘটনা ঘটবে না। যাঁরা তোলাবাজি করবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানানোর আবেদন করতে বলেন তিনি। পুলিশ অভিযুক্তদের আবেদন করেন।

সন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে বলেন, “আমি জানতে চাই কারা কারা এর পিছনে রয়েছে। লক্ষ টাকা চেয়েছে।” এরপর ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বলে দিচ্ছি কেউ টাকা চাইলে দেবেন না। কেন টাকা দেবেন? সরকারকে ট্যাক্স দেবেন? আরামসে বুক ফুলিয়ে ব্যবসা করবেন।” ক্ষুব্ধ বিধায়ক এও বলেন,”তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের মাটি। শ্রাবণমাসে নোংরামি চলছে? আমি পুলিশকে বলেছি গ্রেফতার করুন এক ধার থেকে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us