Delhi Capitals cricketer: ধর্ষণের অভিযোগে মগড়া থেকে গ্রেফতার দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য প্লেয়ার

Cricketer Arrest: তরুণী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষন সিং সেদিনই মগড়া থানায় আসেন ।সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি মগড়ার সঙ্গে আলোচনা করেন এবং কী করণীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

Delhi Capitals cricketer: ধর্ষণের অভিযোগে মগড়া থেকে গ্রেফতার দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য প্লেয়ার
প্রতীকী ছবি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2026 | 2:56 PM

হুগলি: IPL-এ দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার তিনি। বাংলা দলেরও ভরসা। কিন্তু তাঁর বিরুদ্ধেই উঠল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার বিখ্যাত ক্রিকেটার। কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। তাঁরা বিয়ে করবেন বলে ঠিকও ছিল। বিদেশেও গিয়েছেন এক সঙ্গে। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে, তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি।

তরুণী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষন সিং সেদিনই মগড়া থানায় আসেন ।সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি মগড়ার সঙ্গে আলোচনা করেন এবং কী করণীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

মগড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যান আধিকারিকরা। কিন্তু অভিযুক্তকে পাননি তাঁরা।  এরপর বেশ কিছুদিন সময় কেটে গেলে তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় ক্রিকেটারকে গ্রেফতার করতে।

এরপরই ক্রিকেটারকে গতকাল কলকাতা থেকে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ।তার বিরুদ্ধে 69, 311, 318, 66/72 আইটি অ্যাক্ট-সহ বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us