Hooghly: চুরি হচ্ছিল মাঝেমধ্যেই! তৃণমূল বিধায়কের অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার

শুক্রবার সুশান্ত গড়াই নামে এক ব্যক্তির চারটি ছাগল চুরি যায়। থানায় অভিযোগ জানানো যায়। শনিবার ভোররাতে দাদপুর থানার সারখোলা গ্রামে একটি অ্যাম্বুল্যান্সে চুরি যাওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করে দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল।

Hooghly: চুরি হচ্ছিল মাঝেমধ্যেই! তৃণমূল বিধায়কের অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার
Image Credit source: AI Generated Image

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 24, 2026 | 10:49 AM

হুগলি: ছাগল চুরিতেও জড়িয়ে গেল তৃণমূলের নাম! ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের দেওয়া অ্য়াম্বুল্যান্স ব্যবহার করে ছাগল চুরি করা হচ্ছিল! এই ঘটনায় তিন তৃণমলকর্মীকে গ্রেফতার করেছে হুগলির দাদপুর থানার পুলিশ।

অভিযোগ, বেশ কিছুদিন ধরে হুগলির দাদপুর থানার দাদপুর গ্রামে মাঝে মধ্যেই চুরি হয়ে যাচ্ছিল বাড়িতে পোষা ছাগল। গ্রামবাসীরা বারবার থানায় অভিযোগ দায়ের করলেও এতদিন ধরে সে সব ছাগল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে খোঁজ মিলল।

শুক্রবার সুশান্ত গড়াই নামে এক ব্যক্তির চারটি ছাগল চুরি যায়। থানায় অভিযোগ জানানো যায়। শনিবার ভোররাতে দাদপুর থানার সারখোলা গ্রামে একটি অ্যাম্বুল্যান্সে চুরি যাওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করে দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযুক্তরা হল অ্যাম্বুলেন্সের চালক আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রফল।

ছাগল চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা। অভিযুক্তরা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ধৃ দের আজ চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us