Sweet Shop: নাম করা দোকানের রসমালাইতে কিলবিল করছে পোকা, থালায় ঢেলে দেখালেন ক্রেতারাই

Kamarpukur: সোমবার সকালে বাড়ির বাচ্চাদের জন্য ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান এক ব্যক্তি। বাড়িতে বাচ্চাদের সেই মিষ্টি খেতে দিতে যাওয়ার সময় তিনি দেখতে পান, রসমালাইয়ের মধ্যে পোকা কিলবিল করছে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তিনি দোকানে ছুটে যান এবং দোকানদারকে বিষয়টি দেখান।

Sweet Shop: নাম করা দোকানের রসমালাইতে কিলবিল করছে পোকা, থালায় ঢেলে দেখালেন ক্রেতারাই
মিষ্টিতে পোকাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 07, 2026 | 3:03 PM

কামারপুকুর: খাদ্য সুরক্ষা নিয়ে গোটা রাজ্য় জুড়ে অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। পুরসভা ও খাদ্য দফতরের তরফে একাধিক রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালানো হয়েছে। উদ্ধার হয়েছে ‘বিষাক্ত’ খাবার। এবার কোনও অভিযান নয়, সরাসরি ক্রেতারাই দোকানদারকে দেখিয়ে দিলেন, মিষ্টিতে কিলবিল করছে পোকা।

হুগলির কামারপুকুরে নামী মিষ্টির দোকানের রসমালাইয়ে কিলবিল করছে পোকা। বাচ্চাদের জন্য কেনা মিষ্টিতে পোকা দেখে দোকানে ছুটে গিয়ে প্রতিবাদ জানালেন ক্রেতা। প্রথমে অস্বীকার করলেও পরে দোকানদার মানতে বাধ্য হন। দোকান মালিকের দাবি, কীভাবে এমনটা হল, সেটা তিনিও বুঝতে পারছেন না।

সোমবার দিন সকালে বাড়ির বাচ্চাদের জন্য ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান এক ব্যক্তি। বাড়িতে বাচ্চাদের সেই মিষ্টি খেতে দিতে যাওয়ার সময় তিনি দেখতে পান, রসমালাইয়ের মধ্যে পোকা কিলবিল করছে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তিনি দোকানে ছুটে যান এবং দোকানদারকে বিষয়টি দেখান। অভিযোগ, প্রথমে দোকানদার বিষয়টি মানতে চাননি। পরে তিনি স্বীকার করে নেন।

দোকানদারের বক্তব্য, কীভাবে মিষ্টিতে পোকা এল, তা তিনি বুঝতে পারছেন না। তবে মিষ্টির মধ্যে পোকা যে আছে, তা তিনি অস্বীকার করেননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্যের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্রেতারা। এলাকার নাম করা মিষ্টির দোকানে অনেক ক্রেতাই প্রতিদিন মিষ্টি কেনেন। সেই দোকানের ছানাই কি পচা? প্রশ্ন উঠেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us