Hooghly: স্পিড ব্রেকারের ওপর দিয়ে উড়ে এল গাড়ি, হাওয়ায় উড়লেন বাইক আরোহী! হাড়হিম ভিডিয়ো বিচলিত করবে আপনাকেও, দেখুন…

রীতিমতো উড়ে এল গাড়ি, বাইক চালকে ৩০০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে গেল।  হুগলির চণ্ডীতলা থানার ২৬ নম্বর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা।  হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর। 

Hooghly: স্পিড ব্রেকারের ওপর দিয়ে উড়ে এল গাড়ি, হাওয়ায় উড়লেন বাইক আরোহী! হাড়হিম ভিডিয়ো বিচলিত করবে আপনাকেও, দেখুন...
দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়োImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 26, 2026 | 6:48 PM

হুগলি: রীতিমতো উড়ে এল গাড়ি, বাইক চালকে ৩০০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে গেল।
হুগলির চণ্ডীতলা থানার ২৬ নম্বর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা।  হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালু।

রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘটনাটি  ২৪ জুলাইয়ের। জানা যাচ্ছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিট নাগাদ রাস্তার ধারের একটি দোকান থেকে মিষ্টি কিনে বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই আরোহী। সেই সময় শিয়াকাটার দিক থেকে ডানকুনিগামী একটি বেপরোয়া গতির একটি গাড়ি সজোরে বাইকটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইকটি গাড়িটিতে আটকে যায় এবং বাইক আরোহী প্রায় ৩০০ ফুট দূরে ছিটকে গিয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে দ্রুত চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Follow Us