Flower Shower in Tarakeshwar: হর হর মহাদেব ধ্বনিতে মাতোয়ারা তারকেশ্বর, দেখুন কীভাবে হেলিকপ্টার থেকে হচ্ছে পুষ্প বৃষ্টি

Har Har Mahadev: বাংলায় পালাবদলের পর এবার একেবারে নতুন উদ্যোমে শুরু হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। আড়ম্বর বেড়েছে বহুগুণ। শেওড়াফুলি বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট-সহ আশপাশের গঙ্গার ঘাটগুলি থেকে গঙ্গার জল নিয়ে বাঁক কাঁধে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।

Flower Shower in Tarakeshwar: হর হর মহাদেব ধ্বনিতে মাতোয়ারা তারকেশ্বর, দেখুন কীভাবে হেলিকপ্টার থেকে হচ্ছে পুষ্প বৃষ্টি
কী বলছেন বিধায়ক? Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 19, 2026 | 1:03 PM

তারকেশ্বর: তারকেশ্বরে মহাসমারোহে শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভক্তদের উপর পুষ্পবৃষ্টির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া অনুকূল থাকলে সোমবার হেলিকপ্টার থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুষ্প বৃষ্টি হবে আগেই জানিয়েছেন তিনি। এদিন সাতসকালেই হাজির হেলিকপ্টার। আকাশ থেকে হবে পুষ্পবৃষ্টি। উচ্ছ্বসিত তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বলছেন, বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যাঁরা ভক্ত আসছেন তাদের মাথায় যে ভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি। 

বাংলায় পালাবদলের পর এবার একেবারে নতুন উদ্যোমে শুরু হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। আড়ম্বর বেড়েছে বহুগুণ। শেওড়াফুলি বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট-সহ আশপাশের গঙ্গার ঘাটগুলি থেকে গঙ্গার জল নিয়ে বাঁক কাঁধে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। জল, চিকিৎসা নিরাপত্তা তিন দিকেই জোর দিয়েছে প্রশাসন। হর হর মহাদেব ধ্বনিতে ভরে উঠেছে ১২ নম্বর রুট। শনিবার সকাল ১০টো থেকে সোমবার দুপুর ২টো পর্যন্ত বৈদ্যবাটি-তারকেশ্বর ১২ নম্বর রুটে সমস্ত ভারী যান চলাচল নিষিদ্ধ থাকছে। 

গঙ্গার ১৪টি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৪০ কিমি রাস্তায় প্রতি ৫ কিমি অন্তর স্বাস্থ্য শিবিরও করা হয়েছে। থাকছে ২৪ ঘন্টার চিকিৎসা পরিষেবা। পাওয়া যাবে সব রকম ওষুধ। থাকছে ওয়াটার অ্যাম্বুলেন্সও। গঙ্গায় কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এই অ্যাম্বুলেন্স। প্রয়োজন হলে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া।  

কয়েকদিন আগে বেনারস থেকে পুরোহিত এনে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছিল। একইসঙ্গে তারকেশ্বরের রাস্তা চন্দননগরের আলো দিয়ে সাজানো হয়েছে। তারকেশ্বরে দুধ পুকুরে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাবেন পুন্যার্থীরা।

Follow Us