Asit protest on abhishek harassment: অভিষেককে ডিম-জুতো দিয়ে মার, হাসিমুখে রাস্তায় বসে প্রতিবাদ অসিতের

Asit Majumdar: অসিত মজুমদার বলেন, "পেট্রল-ডিজেট গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় রাজ্যের গণতন্ত্র নষ্ট করে দিচ্ছে বিজেপি। আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় গিয়েছিলেন।"

Asit protest on abhishek harassment: অভিষেককে ডিম-জুতো দিয়ে  মার, হাসিমুখে রাস্তায় বসে প্রতিবাদ অসিতের
অসিত মজুমদারের প্রতিবাদ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2026 | 9:14 AM

চুঁচুড়া: ভোট পরবর্তী (Post poll violence) হিংসায় মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর (Tmc)। এমনটাই দাবি প্রাক্তন শাসক দলের। সেই  কারণে সোনারপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আম-জনতার কাছ থেকে শুনতে হল ‘চোর’ স্লোগান। জুটল মার। এর প্রতিবাদে কয়েক জায়গায় বিক্ষোভে বসে তৃণমূল। তেমনই চুঁচুড়াতেও বিক্ষোভ করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। তবে, হাসিমুখে সেই বিক্ষোভে অংশ নিতে দেখা গেল তাঁকে।

অসিত কী করছিলেন?

চুঁচুড়া পিপুল পাতিতে শনিবার কর্মসূচি ছিল অসিত মজুমদারের। নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে পূর্ব পরিকল্পিতই ছিল সেই কর্মসূচি। তৃণমূল কর্মীদের নিয়ে অবরোধে বসেন চুঁচুড়া প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত। পরবর্তীতে অভিষেকের মার খাওয়ার খবর কানে আসতেই প্রতিবাদের মুখ ঘুরে যায়। এরপর মাঝ রাস্তায় অসিতের নেতৃত্বে বসে পড়েন তৃণমূল কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে তাকে খোস মেজাজেই কথা বলতে দেখা যায়। যদিও, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় খানিক সিরিয়াস ভঙ্গিতেই কথা বলেছেন তিনি।

কী বললেন অসিত?

অসিত মজুমদার বলেন, “পেট্রল-ডিজেট গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় রাজ্যের গণতন্ত্র নষ্ট করে দিচ্ছে বিজেপি। আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় গিয়েছিলেন। তারপর বিকেলে সোনারপুরে গিয়েছিলেন ঘর ছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি হেনস্থা করেছে। তার উপর ডিম-ইট-পাথর ছোড়া হয়েছে মেরে ফেলার জন্য। বিজেপির এই অত্যাচারের জন্য আমাদের আন্দোলন চলবে। তাই আমরা রাস্তায় বসেছি।”

Follow Us