Haripal News: পিঠের চামড়া তুলে নেবেন বলেছিলেন, এখন কান ধরে ওঠবস তৃণমূল নেতার

জনসভার মন্তব্য মনে করিয়ে ক্ষমা চাওয়ানো থেকে কান ধরে উঠবস করানো হয় ওই তৃণমূল নেতাকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি সাধরণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া থেকে খুনির হুমকি, বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন ওই তৃণমল নেতা।

Haripal News:  পিঠের চামড়া তুলে নেবেন বলেছিলেন, এখন কান ধরে ওঠবস তৃণমূল নেতার
কান ধরে ওঠবসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 10, 2026 | 5:03 PM

হরিপাল: কোথাও ছোড়া হচ্ছে ডিম। কোথাও জুটছে কিল-ঘুষি-চড় থাপ্পড়। এই আবহের মধ্যেই এবার হরিপালে বড় ঘটনা। জানা যাচ্ছে, হরিপালের (Haripal) ব্লকের তৃণমূল শিক্ষা সেলের সভাপতিকে কান ধরে উঠবস করল ক্ষুদ্ধ জনতা। বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা হরিপাল ব্লকের জেজুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং হরিপাল ব্লকের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি শ্রীকান্ত ঘোষ। রাজ্যের পালা বদলের পর এবার ভরা বাজারে কান ধরে উঠবস করানো হল ওই তৃণমূল নেতাকে (TMC Leader)।

দিনটা ছিল ৪ মে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভোট প্রচারের সভা থেকে বিজেপি নেতা কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন শ্রীকান্ত। তারপর পালা বদলের পর থেকে তিনি ছিলেন ঘরছাড়া। এতদিন এলাকা ছাড়া ছিলেন ওই তৃণমূল নেতা। সোমবার সন্ধেয় হরিপালের জেজুর এলাকায় তাঁকে দেখা যায়।

Follow Us