Voter List: এক বছরে কম সময়ে কী করলে বাড়ল প্রায় ৪ হাজার ‘ভোটার’? ‘তালিকা’ সামনে আসতেই জোর শোরগোল বারুইপুরে

Voter List: গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০।

Voter List: এক বছরে কম সময়ে কী করলে বাড়ল প্রায় ৪ হাজার ‘ভোটার’? ‘তালিকা’ সামনে আসতেই জোর শোরগোল বারুইপুরে
প্রতীকী ছবি Image Credit source: Meta AI

| Edited By: জয়দীপ দাস

Feb 21, 2025 | 8:35 PM

বারুইপুর: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সলতে পাকানোর কাজটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। বাড়ছে উত্তাপ। এদিকে  মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে বিরেোধীরা। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের অন্ত নেই। এবার সেই ছবি বাংলাতেও? সূত্রের খবর, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে ভুতুড়ে কাণ্ড। অভিযোগ, কয়েক হাজার ভুয়ো ভোটারের নাম রয়েছে তালিকায়। মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম ভোটার তালিকায়। যা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন তরজা। প্রশাসনিক ‘ব্যর্থতা’ দেখছে বিরোধীরা। শাসক আবার দেখছে বিরোধীদের ‘চক্রান্ত’।

অভিযোগ, একই ফোন নম্বর যুক্ত আছে চার-পাঁচজনের নামে। যা দেখে হতবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা। গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। স্ক্রুটিনি শুরু হতেই দেখা যায় একেবারে ভুতুড়ে ব্যাপার-স্যাপার। 

দেখা যাচ্ছে ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে এই পঞ্চায়েতের এলাকার বিভিন্ন বুথে গত লোকসভা ভোটে ভোটারের সংখ্য্য থেকে এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০  ভোটার। অভিযোগ, তালিকায় এমন অসংখ্য ব্যক্তির নাম আছে যাঁদের এলাকাতে কোনও অস্তিত্বই নেই। কারও বয়স ৬৬, কারও আবার ৬০। তালিকাতেই থাকা সনকা মাঝি নামে এক ভোটারের ফোন নম্বরে কল করতেই আবার তা ধরেন মালদহের এক যুবক। তাতেই আরও বাড়ে ধোঁয়াশা। 

Loading...
Unable to load recommendations.
Follow Us