ইতিহাসে স্নাতকোত্তর। ২০০০ সাল থেকে সাংবাদিকতা শুরু। কাজের অভিজ্ঞতা রয়েছে প্রথম শ্রেণির সংবাদপত্রে। টিভি নাইন বাংলাতে প্রথম দিন থেকেই সুন্দরবন এলাকা-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাংবাদিকতা করি।
Sajal Ghosh on Convocation Dress: ‘ওই আলখাল্লা…একটা কীরকম মার্কা,ওটা কেন পরবে মানুষ?’ কনভোকেশনের পোশাক নিয়ে সজল
Convocation Dress: শিক্ষা দফতরের তরফে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর।
- TV9 Bangla
- Updated on: Nov 25, 2026
- 2:17 pm
Jadavpur Car Accident: যাদবপুরে পথচারী, রিকশাচালককে ধাক্কা বেপরোয়া গাড়ির, ‘মদ্যপ’ চালককে মারধর উন্মত্ত জনতার
Car Hits Pedestrians and Rickshaw in Jadavpur: দুর্ঘটনার পরেই গাড়িটি ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ জনতা। গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িতে থাকা একজনকে ধরে ফেলা হয়। তাঁকে পথচলতি মানুষ ব্যাপক মারধর করেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ।
- TV9 Bangla
- Updated on: Nov 25, 2026
- 7:30 am
Sandip Ghosh: মাথায় তিলক পরে সিজিও-তে গেলেন সন্দীপ ঘোষ, চলল ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Sandip Ghosh at ED office: সিবিআই তদন্তের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। হাসপাতালের বায়ো-মেডিকেল বর্জ্য দুর্নীতি, অনিয়ম, টেন্ডারে বেনিয়ম এবং স্বজনপোষণের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে তাঁর বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে সিবিআই (CBI) এই আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলার তদন্তভার হাতে নেয়।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 11:03 pm
Garia Murder: ফেসবুকে তরুণীদের ছবিতে লাইক! সার্থক খুনে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য
Garia Live In Partner Murder: সঞ্চালিকা বসুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সার্থক সরকারের। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তদন্তকারীদের দাবি, সঞ্চালিকা অত্যন্ত পজেসিভ ছিলেন। সার্থক সোশ্যাল মিডিয়ায় অন্য কোনও তরুণীকে ফলো করলে কিংবা তাঁদের ছবিতে লাইক দিলেই দু’জনের মধ্যে বচসা বাধত। ঘটনার নেপথ্যেও এই ধরনের সম্পর্কজনিত অশান্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 8:39 pm
Joynagar: প্রতিবেশীদের গালিগালাজ, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
Joynagar Man Beaten to Death: পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি শাবল, লোহার রড এবং ধারাল অস্ত্র নিয়ে আব্দুল রাজ্জাকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদদেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 11:08 pm
Baruipur: ব্যাঙ্গালোর জুয়েলার্স! ফেসবুকে রিলস দেখে আড়াই গ্রাম সোনা কেনেন হুগলির যুবক! বাড়িতে গয়নাটা নিয়ে ঢুকতেই যা হল পরিবারে …
Baruipur Gold Fraud Allegations: সবাই হু হু করে ভিড় জমাচ্ছিলেন দোকানে। সোনাও বিকোচ্ছে, রিলসের ভিউ বাড়ছে। সেই দেখে আরও ভিড় বাড়ছে। কিন্তু সেই দোকানে সোনায় জালিয়াতির অভিযোগ। বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 10:48 am
Baruipur News: ১৫ হাজার টাকা চাঁদা! দিতে রাজি না হওয়ায় মারধর
অভিযোগ,গ্যারেজ কর্তৃপক্ষ এক হাজার টাকা চাঁদা দিতে রাজি হলেও, ১৫ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। সেই টাকা না দেওয়ায় দলবল নিয়ে এসে গ্যারেজের দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুই শ্রমিক বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
- TV9 Bangla
- Updated on: Oct 17, 2026
- 10:52 am
TMC MLA Attack: বারবার গাড়ি দাঁড় করিয়ে হামলা! মমতাপন্থী বিধায়ককে চড়-ঘুসি, খেতে হল ডিমও
Baruipur Attack: শনিবার নিজের বিধানসভা এলাকার অন্তর্গত ধোসা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি গ্রামে গিয়েছিলেন জনসংযোগের কাজে। সেখান থেকেই ফেরার পথে বিধায়কের গাড়িতে জয়নগর থানার অন্তর্গত প্রথমে মনসাতলা এবং পরবর্তীতে গোয়ালবেড়িয়া হাটে হামলা চালানোর অভিযোগ ওঠে।
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 7:18 am
Bivash Sardar Attack: ‘মমতার বড় ভক্ত হয়েছিস বলেই থান ইট মারল’, আক্রান্ত MLA, অভিযোগ বিরুদ্ধে
Baruipur: বিজেপির ছেলেরা এই সব করেছে। মাথাতেও ইটের বাড়ি মেরেছে। অশ্রাব্য গালিগালাজ করেছে।" এই ঘটনার পর সরব হয়েছেন অন্য আর এক বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন, বিভাসের MRI করা হচ্ছে। তবে, এখনও অবধি বিজেপির তরফে কোনও বক্তব্য মেলেনি।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 2:13 pm
Jaynagar: দীর্ঘদিনের তৃণমূলের পঞ্চায়েত দখল নিল বিজেপি
Jaynagar Sreepur Panchayat BJP Board: পঞ্চায়েতে বিজেপির এই বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দক্ষিণ চব্বিশ পরগনার স্থানীয় রাজনৈতিক সমীকরণে দীর্ঘদিন পর শাসকদলের হাত থেকে এই পঞ্চায়েতের ক্ষমতা সরে যাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 7:52 pm
Suvendu Adhikari on Humayun Kabir: আগেও কথা মিলেছে, ৬ তারিখ সন্ধ্যাতেই ফল বলে দেবেন মুখ্যমন্ত্রী! বললেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও
Humayun Kabir controversy: প্রচার না করার সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন হুমায়ুন। বলেন, "ভোট লুঠ রুখতে গিয়ে খুন হলে হবে..."। তাঁর এই বিস্ফোরক মন্তব্যেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুলিশ-পর্যবেক্ষকদের কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Sep 21, 2026
- 7:27 am
Baruipur Blast: ২০০ মিটার দূরে উড়ে পড়ল চাল, হুড়মুড়িয়ে ভাঙল দেওয়াল! বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
Baruipur TMC Leader House Blast: বারুইপুরের ওই তৃণমূল নেতার নাম দ্বিজেন মণ্ডল। বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে তাঁর দোতলা বাড়ি। তৃণমূল সূত্রে খবর, ওই এলাকার যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন তিনি। গতকাল গভীর রাতেই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। দেওয়াল ভেঙে পড়ে, ঘরের চাল, দরজা-জানলা উড়ে যায়।
- TV9 Bangla
- Updated on: Sep 11, 2026
- 2:22 pm