West Bengal News Today Highlights: প্রকাশিত চূড়ান্ত তালিকা, এখনও সংশয়ে ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ
Breaking News in Bengali Live Updates: বউবাজারে মহম্মদ ওয়াকিল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সীমান্তরক্ষী বাহিনীকে ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এসআইআর প্রক্রিয়া শুরুর ৪ মাস পর আজ (শনিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সবমিলিয়ে এদিন রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

শনিবার এসআইআর-র ভোটার তালিকা প্রকাশImage Credit: TV9 Bangla
কলকাতা: অক্টোবরের শেষে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। চার মাস পর SIR-র চূড়ান্ত তালিকা প্রকাশ। আবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তে আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
SIR final voter list: চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেল প্রায় ৬২ লক্ষের নাম
- শনিবার এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেল প্রায় ৬২ লক্ষের নাম।
- গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। সেখানে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়।
- এদিন চূড়ান্ত ভোটার তালিকায় আরও সাড়ে ৫ লক্ষ নাম বাদ গিয়েছে। তবে যোগ হয়েছে ১ লক্ষ ৮৮ হাজারের মতো নাম। সবমিলিয়ে প্রায় ৬২ লক্ষের নাম বাদ গেল।
- এখনও ৬০ লক্ষ নাম অমীমাংসিত। সেখান থেকেও নাম বাদ গেলে নাম বাদের সংখ্যা আরও বাড়বে।
-
Voter List: উত্তর কলকাতায় বাদ আরও ১৭ হাজার নাম
- উত্তর কলকাতায় খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজার নাম।
- চূড়ান্ত ভোটার তালিকায় আরও ১৭ হাজার নাম বাদ গেল। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গেল।
- এখনও অমীমাংসিত তালিকা রয়েছে। সেই তালিকা থেকেও নাম বাদ যেতে পারে। ফলে নাম বাদ যাওয়ার সংখ্যা বাড়তে পারে।
-
-
Final Voter list: ব্লক থেকে চূড়ান্ত ভোটার তালিকা নিলেন বিএলও-রা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- অবশেষে প্রকাশিত হল SIR-র চূড়ান্ত ভোটার তালিকা। জেলাগুলিতে ব্লক অফিস থেকে চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করছেন বিএলও-রা।
- নন্দীগ্রামের এক বিএলও বলছেন, তাঁর এলাকায় চূড়ান্ত ভোটার তালিকায় যত জনের নাম বাদ যাওয়ার কথা, সেই নামগুলিই বাদ গিয়েছে।
- বাঁকুড়ার এক বিএলও বলেন, “আমি সুপারভাইজারের কাছ থেকে তালিকা পেয়েছি। তারপর এখানে টাঙিয়ে দিয়েছি। মানুষ এসে দেখতে পাবেন।”
- অনলাইনেও তালিকা দেখা যাবে।
-
Central Force: সীমান্ত এলাকায় রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

- ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও গতকাল (শুক্রবার) থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
- আর শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী।
- এদিন সকাল থেকে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে স্বরূপনগর থানার পুলিশ। বিভিন্ন এলাকায় রুটমার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা।
- ভোটার তালিকা প্রকাশের পর এলাকায় অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বলে জানা গিয়েছে।
-
মোদীকে চ্যালেঞ্জ কেজরীর
- জেল মুক্তির পরই প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ কেজরীবালের।
- কেজরীবাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি মোদীজিকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে আবার নির্বাচন করাতে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ওরা যদি ১০টার বেশি সিট পায়, আমি রাজনীতি ছেড়ে দেব।”
-
-
Howrah Murder: পিলখানায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত, ধৃত আরও ১

- উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার। গতকাল রাতে ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি।
- পুলিশ হেফাজতে থাকা ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যার পর মূল দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন আশ্রয় নেয় কলকাতার বউবাজারে মহম্মদ ওয়াকিলের বাড়িতে। তারা মহম্মদ ওয়াকিলের বাড়িতে ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখে।
- খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনও অধরা দুই মূল অভিযুক্ত হারুন এবং রোহিত। সূত্রের খবর, তারা দু’জনই অন্য রাজ্যে চম্পট দিয়েছে।
- এদিকে, এদিন পিলখানাকাণ্ডে মহম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হল। আসলাম মেটিয়াব্রুজে হারুন ও রোহিতকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল।
-
SIR final list: শনিবার দুপুরেই SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- গত বছরের অক্টোবরের শেষে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেন বিএলও-রা।
- এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন ইস্যু তুলে প্রথম থেকেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এসআইআর-র চাপে একাধিক বিএলও-র মৃত্যুর অভিযোগ তোলে।
- এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও।
- প্রথমে বলা হয়েছিল, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পরে সেটা এক সপ্তাহ বাড়ানো হয়।
- তারপর আবার সময় বাড়িয়ে কমিশন জানায়, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
- আজ দুপুরে কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফের আবেদন করার সুযোগ পাবেন ভোটাররা।
Published On - Feb 28,2026 9:13 AM
Follow Us
Split নাকি Window AC? কোনটায় বিল কম আসবে?
নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী পবিত্র করের সম্পত্তি কত?
চাকরি ক্ষেত্রে বার বার বাধা পাচ্ছেন? ৫ এপ্রিল অবশ্যই এসব করুন
ভোটের সময় CID কার? বুঝিয়ে দিলেন মমতা
চারপেয়ে বন্ধুকে নিয়ে রোড ট্রিপ? সঙ্গে রাখুন এই জরুরি জিনিস
রোজ খান কিউই, শরীরে কী কী হবে জানেন? ঝটপট পড়ে নিন
