AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning News: ‘আমার জামাকাপড় খোলার ভিডিয়ো নিজের ফোনে নিয়ে নিয়েছিল’, এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাস্টারমশাইয়ের ‘কীর্তি’ ফাঁস নির্যাতিতার

South 24 Pargana: জানা গিয়েছে, অভিযুক্ত রাতের অন্ধকারে কোনও রকমে পালিয়ে গিয়েছিল। তারপরই নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে একটি ঘরে রাখা হয়। সেই সঙ্গে পরিবারের লোককে খবর দেওয়া হয়। পরে কিশোরীকে নিয়ে আসে ক্যানিং থানায়। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Canning News: 'আমার জামাকাপড় খোলার ভিডিয়ো নিজের ফোনে নিয়ে নিয়েছিল', এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাস্টারমশাইয়ের 'কীর্তি' ফাঁস নির্যাতিতার
নির্যাতিতা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 11:10 AM
Share

ক্যানিং: কিশোরীকে ধর্ষণের অভিযোগ। তাঁর নগ্ন ছবি ভাইরাল করার হুমকি। গ্রেফতার গৃহশিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ক্যানিং থানা এলাকার। জানা যাচ্ছে, পড়া শেষের পর ওই ছাত্রীকে ধর্ষণ করতে নির্জন মাঠের মাঝখানে নিয়ে গেলে স্থানীয় মানুষজন জানতে পারে। তারপর তাড়া করে অভিযুক্ত শিক্ষককে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাতের অন্ধকারে কোনও রকমে পালিয়ে গিয়েছিল। তারপরই নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে একটি ঘরে রাখা হয়। সেই সঙ্গে পরিবারের লোককে খবর দেওয়া হয়। পরে কিশোরীকে নিয়ে আসে ক্যানিং থানায়। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নির্যাতিতা কিশোরীর কাকা বলেন, “টিউশনে ভর্তি করেছিলাম। আজ সন্ধে ছটায় মেয়েটা টিউশনে যায়। ওকে নিয়ে মাস্টারটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। আমরা জানি যে ভাইঝি পড়তে গেছে। হঠাৎ গ্রামের তিনশো চারশো লোক একজায়গায় হয়ে গেছে। চিৎকার করছে। ছেলেটাকে ধরতে পারেনি পালিয়ে যায়। আর আমার ভাইঝিকে ধরে একটা গ্রামের মধ্যে আটকে রাখে। এর আগেও নাকি ধর্ষণ করেছে। আজ গ্রামের লোকরা সকলে ওকে ধরেছে।” নির্যাতিতা কিশোরী বলেন, “আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক চাইত। বিয়ের প্রস্তাব দিত। জামাকাপড় খোলার ভিডিয়ো নিজের ফোনে নিয়ে নিয়েছিল। সেগুলো নিয়ে ব্ল্যাকমেইল করত। বলত এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে। বারবার ওই ভিডিয়ো দেখাত। বাড়িতে ভয়ে বলিনি। আজ থানায় অভিযোগ করেছি। আমি চাই ওঁর শাস্তি হোক।”