AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP-TMC: তৃণমূলে যোগ দিতে হবে, রাজি না হওয়ায় বিজেপি কর্মীর দোকান-বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

Trinamool Congress: অভিযোগ জানাতে আনন্দপুর থানায় গিয়েছিলেন রাজেশ। সেখানে প্রথম তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। থানার সামনে ব্যাপক বিক্ষোভও দেখানো হয় বিজেপির তরফে।

BJP-TMC: তৃণমূলে যোগ দিতে হবে, রাজি না হওয়ায় বিজেপি কর্মীর দোকান-বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 10:47 AM
Share

কলকাতা: সক্রিয় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগদান করার জন্য হুমকি। বিজেপিতে যোগদান না করায় তাঁর দোকান এবং তার বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল ১০৮ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে শহরের রাজনৈতিক মহলে। বিজেপি কর্মীর নাম রাজেশ মণ্ডল। তাঁর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বেই যাবতীয় ঘটনা ঘটেছে। অন্যদিকে এ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। 

অভিযোগ জানাতে আনন্দপুর থানায় গিয়েছিলেন রাজেশ। সেখানে প্রথম তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। থানার সামনে ব্যাপক বিক্ষোভও দেখানো হয় বিজেপির তরফে। তারপরই নেওয়া হয় অভিযোগ। এদিকে এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজেশ। আতঙ্কের ছাপ পরিবারেও। তীব্র ভয়ের আবহেই রয়েছে বলে জানিয়েছেন রাজেশের স্ত্রী মৌমিতা মণ্ডল। যদিও পুলিশ তাঁদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। কিন্তু এখনও তাঁদের বাড়ির সামনে কোনও পুলিশকেই মোতায়েন করা হয়নি বলে অভিযোগ রাজেশের। 

এদিকে যে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে সেই ৩০৮ নম্বর বুথে আগের ভোটে বিজেপি জিতছে ২০১৫ সাল থেকে। ওই সময় থেকে সব ভোটেই এই বুথ থেকে লিড দিয়েছে পদ্ম শিবির। বিজেপির অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও তাঁদের একাধিক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। মার খেয়েছিলেন আর এক বিজেপি কর্মী সুখেন হালদার। তাঁকেও ২০২১ সালে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। সেবারও অভিযোগের তীর ছিল সুশান্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধে।