শোভনদেবের কথার মাঝেই মাইক বন্ধ, চরম অস্বস্তি, কী এমন ঘটল?
জানা যাচ্ছে, এই বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইস্যুতে বক্তা হিসাবে শোভন দেব চট্টোপাধ্যায়ের নাম ছিল না। তবে বলতে ওঠেন তিনি। অরূপ বিশ্বাসের অনুরোধ স্পিকারের সময় দেন। বরাদ্দ করা হয় চার মিনিট। শোভনদেব বলেন, “আমায় দু’তিন মিনিট বলতে দেওয়া হয়েছিল। তারপর লাল বাতি জ্বালিয়ে দিলেন। অস্বস্তি লাগছিল। আমি বর্ষিয়ান মন্ত্রী। পরিষদীয় মন্ত্রীও বটে। একটু তো ধৈর্য দেখাতে পারত।"
শোভনদেব চট্টোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব। মন্ত্রী অরূপ বিশ্বাস স্পিকারকে অনুরোধ করেন সময়(শোভনদেব চট্টোপাধ্যায়কে) দেওয়ার জন্য। সেই সময়ই অধ্যক্ষকে বলতে শোনা যায়, ‘আপনি আমায় চাপ দিতে পারেন না।’ সেই সঙ্গে তিনি বলেন, “আপনার নাম আগে ছিল না, থাকলে সময় দিতাম।”
জানা যাচ্ছে, এই বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইস্যুতে বক্তা হিসাবে শোভন দেব চট্টোপাধ্যায়ের নাম ছিল না। তবে বলতে ওঠেন তিনি। অরূপ বিশ্বাসের অনুরোধ স্পিকারের সময় দেন। বরাদ্দ করা হয় চার মিনিট। শোভনদেব বলেন, “আমায় দু’তিন মিনিট বলতে দেওয়া হয়েছিল। তারপর লাল বাতি জ্বালিয়ে দিলেন। অস্বস্তি লাগছিল। আমি বর্ষিয়ান মন্ত্রী। পরিষদীয় মন্ত্রীও বটে। একটু তো ধৈর্য দেখাতে পারত।”

