Donald Trump, Iran: ট্রাম্পের নাকের ডগায় বসেই আমেরিকা হামলার ছক কষছে ইরান!
আমেরিকার নাগালের বাইরে সরাসরি হামলা চালানো কঠিন হওয়ায়, এতদিন প্রতিবেশী দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিকেই টার্গেট করে আসছিল ইরান। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কৌশল বদলের ইঙ্গিত মিলছে। একদিকে যেখানে আমেরিকা ইরানে সেনা নামানোর কথা ভাবছে, অন্যদিকে ইরানও পাল্টা বড়সড় পরিকল্পনার পথে হাঁটছে বলে দাবি উঠছে। সুত্রের খবর, আমেরিকার মাটি থেকেই আমেরিকার বিরুদ্ধে হামলার ছক কষছে ইরান। প্রশাসনিক কেন্দ্রগুলিকে নিশানা করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি। যদিও এমন পরিকল্পনার বাস্তবায়ন রাতারাতি সম্ভব নয়, তবে দীর্ঘদিন ধরেই এই প্রস্তুতি চালাচ্ছিল ইরান, এমনই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে।
আমেরিকার নাগালের বাইরে সরাসরি হামলা চালানো কঠিন হওয়ায়, এতদিন প্রতিবেশী দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিকেই টার্গেট করে আসছিল ইরান। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কৌশল বদলের ইঙ্গিত মিলছে। একদিকে যেখানে আমেরিকা ইরানে সেনা নামানোর কথা ভাবছে, অন্যদিকে ইরানও পাল্টা বড়সড় পরিকল্পনার পথে হাঁটছে বলে দাবি উঠছে।
সুত্রের খবর, আমেরিকার মাটি থেকেই আমেরিকার বিরুদ্ধে হামলার ছক কষছে ইরান। প্রশাসনিক কেন্দ্রগুলিকে নিশানা করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি। যদিও এমন পরিকল্পনার বাস্তবায়ন রাতারাতি সম্ভব নয়, তবে দীর্ঘদিন ধরেই এই প্রস্তুতি চালাচ্ছিল ইরান, এমনই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে।
এখন প্রশ্ন উঠছে, ইরানের পক্ষে এমন হামলা কতটা সম্ভব? বিশ্লেষকদের একাংশের মতে, তা অসম্ভব নয়। কারণ, অতীতে ইরানের ভেতরে শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইজরায়েল। প্রশাসন, ব্যবসা, সেনা এমনকি শীর্ষনেতাদের দফতর, সব ক্ষেত্রেই ছড়িয়ে ছিল সেই নেটওয়ার্ক। সেই কারণেই গত আড়াই বছরে ইরানের ১৩৪ জন ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ইজরায়েল।
এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে, পাল্টা আমেরিকা ও ইজরায়েলে গুপ্তচর নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালিয়েছে ইরান, এমনটাই দাবি। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার ভেতরে বসেই কয়েকজন ব্যক্তি ইরানের হয়ে চরবৃত্তি করছে। এদের মধ্যে মার্কিন নাগরিক যেমন রয়েছে, তেমনই অন্য দেশের নাগরিকও আছে। অনেককে শনাক্ত করা হলেও, এখনও বেশ কয়েকজন নিরাপত্তা বলয়ের বাইরে রয়েছে।
এই প্রেক্ষাপটে CNN-এর প্রাক্তন মধ্যপ্রাচ্য সংবাদদাতা John Webnar দাবি করেছেন, ওই গুপ্তচরদের মাধ্যমেই আমেরিকার ভেতরে হামলার পরিকল্পনা করছে ইরানের রেভলিউশনারি গার্ড। এই পরিকল্পনায় নাকি কয়েকজন কুখ্যাত দুষ্কৃতীকেও ভাড়া করা হয়েছে। ওয়েবনারের মতে, সম্ভাব্য প্রথম হামলার লক্ষ্য হতে পারে ক্যালিফোর্নিয়া। যদি এই দাবি সত্যি হয়, তবে 9/11-এর পর আমেরিকার মাটিতে বিদেশি হামলার বড় উদাহরণ হতে পারে এটি।

