Earthquakes in Bengal: কেন বারবার কাঁপছে সিকিম থেকে শিলিগুড়ি?
Earthquakes in Sikkim: ৭টায় ২.৩ মাত্রার ভূমিকম্প হয়। রাত ৮ টা ৫৪ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে। তবে মাত্র দু’সেকেন্ডের জন্য। বিশেষজ্ঞরা যদিও এগুলিতে আলাদা আলাদা ভূমিকম্প হিসেবেই দেখছেন। যেহেতু খুব বড় মাপের ভূমিকম্প হয়নি তাই বিষয়টা বিরল হিসেবেই দেখছেন তাঁরা।
কম্পন যেন থামছেই না। এক্কেবারে ধারাবাহিক ভূমিকম্প সিকিমে। শনি-সন্ধ্যাতেই চারবার কম্পন সিকিমে। দু’দিনে শুধু সিকিমেই ১৯টি ভূমিকম্প। সিকিমের ভূমিকম্পে ফের কাঁপল উত্তরবঙ্গের বড় অংশ। সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে নামচিতে ৩.৯ মাত্রার ভূমিকম্প। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গেলসিংয়ে ৪.২ মাত্রার ভূমিকম্প। সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে মঙ্গনে ২.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৭টায় ২.৩ মাত্রার ভূমিকম্প হয়। রাত ৮ টা ৫৪ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে। তবে মাত্র দু’সেকেন্ডের জন্য। বিশেষজ্ঞরা যদিও এগুলিতে আলাদা আলাদা ভূমিকম্প হিসেবেই দেখছেন। যেহেতু খুব বড় মাপের ভূমিকম্প হয়নি তাই বিষয়টা বিরল হিসেবেই দেখছেন তাঁরা।
