Amit Shah: অমিত শাহের নিশানায় মমতা-অভিষেক, কী বললেন?
Amit Shah: অমিত শাহ বললেন, "হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ।" আর বাংলায় বাবরি মসজিদ নেপথ্যের পিছনেও যে একটা বড় সমীকরণ রয়েছে, সেটাও বুঝিয়ে দেন শাহ। অমিত শাহ বললেন, "হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে।” তারপরই শাহর প্রশ্ন, “আপনার বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি আবার হওয়া উচিত?"
‘বাবরি মসজিদ’ নির্মাণ ঘিরে বাংলায় কম জলঘোলা তৈরি হয়নি। ‘পরিবর্তন যাত্রা’য় বঙ্গে এসে ফের এই বিতর্কে ঘৃতাহুতি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘির মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বললেন, “হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ।” আর বাংলায় বাবরি মসজিদ নেপথ্যের পিছনেও যে একটা বড় সমীকরণ রয়েছে, সেটাও বুঝিয়ে দেন শাহ। অমিত শাহ বললেন, “হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে।” তারপরই শাহর প্রশ্ন, “আপনার বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি আবার হওয়া উচিত?”

