‘আমি অ্যাকোরিয়ামের মাছ নই…’, কী বোঝাতে চাইলেন পার্থ
পার্থ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অ্যাকোরিয়ামের মাছ নয়। আমি জলের মাছ। জল বিষাক্ত হলে মাছ মরে যায়। আর কই হলে ডাঙায় ওঠে। আমি এখনও জানি না জল বিষাক্ত হয়েছে কি না। অক্সিজেন পাব না বলে জামাকাপড় বদল করি না।” তিনি যে দলের প্রতি কতটা আনুগত্য সেটা বুঝিয়েছেন। এত কঠিন সময়ের পরও দল যে তিনি ছাড়েননি আবারও সেই একই কথা বলেছেন।
“আমি নিষ্ক্রিয় নই। জেলে বসে সংগঠন করতে পারতাম। কারাবাসের পর ফিরে এসেছি। আমি আত্মবিশ্বাসী,আনুগত্য আছে।” টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বারেবারে বুঝিয়ে দিয়েছেন রাজনীতিতে কোনও দিনই তিনি নিষ্ক্রিয় ছিলেন না।
এমনকী পার্থ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অ্যাকোরিয়ামের মাছ নয়। আমি জলের মাছ। জল বিষাক্ত হলে মাছ মরে যায়। আর কই হলে ডাঙায় ওঠে। আমি এখনও জানি না জল বিষাক্ত হয়েছে কি না। অক্সিজেন পাব না বলে জামাকাপড় বদল করি না।” তিনি যে দলের প্রতি কতটা আনুগত্য সেটা বুঝিয়েছেন। এত কঠিন সময়ের পরও দল যে তিনি ছাড়েননি আবারও সেই একই কথা বলেছেন।

