পার্থ চট্টোপাধ্যায়
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হন তিনি। সাংঘাতিক সব অভিযোগ ওঠে পার্থর নামে। অর্থনীতির ছাত্র তিনি। এমবিএ করেন। দীর্ঘদিন চাকরি করেছেন। যথেষ্ট ভাল মাইনের চাকরি ছিল তাঁর। সেসব ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তৃণমূলের প্রথম সারির নেতা হিসাবেই রাজ্যবাসীর কাছে পরিচয় তাঁর। ২০০১ সালে বেহালা পশ্চিম থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। ২০০৬, ২০১১, ২০১৬, ২০২১- প্রতিবারই জয়। এখনও এই কেন্দ্রেরই বিধায়ক তিনি।
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেন বাংলায়। সেবারই মন্ত্রিসভায় জায়গা পেলেন পার্থ। বাণিজ্য শিল্প ও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পান তিনি। বিধানসভার ডেপুটি লিডারও হন। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার সরকার গঠন। উচ্চশিক্ষা দফতরের মন্ত্রিত্ব পান পার্থ। তাঁর বাণিজ্য, শিল্প অমিত মিত্রের হাতে যায়। তৃণমূলের মহাসচিব ছিলেন একসময়। বাম আমলে ছিলেন বিরোধী দলনেতাও। তবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর মহাসচিব পদ খোয়াতে হয় পার্থকে।
২০২২ সালের ২২ জুলাই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বিলাসবহুল আবাসন থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধার হয়। সেই সূত্রেই রাতভর ইডির জেরার মুখে পড়েন পার্থ। প্রায় ২৪ ঘণ্টা ধরে পার্থর বাড়িতে ম্যারথন তল্লাশি চলে। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সে সময় আবারও শিল্পমন্ত্রী পার্থ, পরিষদীয় মন্ত্রীও ছিলেন। ২৮ জুলাই দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
Abhishek Banerjee: ১৫ কোটি না দিলে জয়েনিং আটকে দেওয়ার ‘হুমকি’ দিয়েছিলেন অভিষেক! নিয়োগ দুর্নীতি নিয়ে CBI চার্জশিটে বিস্ফোরক দাবি
ED summons Abhishek Banerjee: ২০১৭ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত ছিলেন। তাঁর বাড়িতেই একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। সেই বৈঠকে একাধিক বিস্ফোরক বিষয় আলোচনা করা হয়েছিল, তারই উল্লেখ রয়েছে চার্জশিটে। বৈঠকে কী কী আলোচনা হয়েছিল?
- TV9 Bangla
- Updated on: Jun 15, 2026
- 1:28 pm
Partha Chatterjee’s Room: এটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘর! শুনেই মন্ত্রী বলে উঠলেন, ‘আগে পুজো করব… তারপর বসব’
Nabanna: আগামিকাল ঘর সাজানো হয়ে গেলে পুজো করে বসবেন এবং সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে ঘরটির নেমপ্লেট সরিয়ে ফেলা হয়। তারপর থেকে ঘরটি বন্ধ করেই রাখা ছিল। কিন্তু বিশাল লামার ওই ঘরটিই পছন্দ হওয়ায় এখন তাঁর বসার ব্যবস্থা করা হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Jun 11, 2026
- 6:17 pm
Partha Chatterjee on TMC Leadership Crisis: শুভেন্দু চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে: পার্থ
Partha Chatterjee criticises TMC Leadership: তীব্র সমালোচনার সুরে বলেন, “দক্ষিণী কায়দায় গাড়ির ওপর হাত নাড়ানো, ভাষার ব্যবহার। যেটা দিদির শোভা পায়,সেটা আমার শোভা পায় না। মমতার বিকল্প মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ই। তার বিকল্প এখনও তৃণমূল তৈরি করতে পারেনি।”
- TV9 Bangla
- Updated on: May 23, 2026
- 1:34 pm
ED reaches Partha Chatterjee’s Residence: SSC-র দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED
Enforcement Directorate interrogates Partha Chatterjee: এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়ান তিনি। বারবার গড়হাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে ইডি।
- TV9 Bangla
- Updated on: Apr 11, 2026
- 11:51 am
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED, নাকতলার বাড়ি ঘিরে ফেলল সেন্ট্রাল ফোর্স
ইডি গ্রেফতার করার পর জেলে যেতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ২০২৬-এর বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁকে ইডি-র তরফে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি।
- TV9 Bangla
- Updated on: Apr 11, 2026
- 11:30 am
TMC: পার্থর বেহালা পশ্চিমে কাকে প্রার্থী করবে তৃণমূল? দাপুটে এক নেত্রীকে নিয়ে জোর জল্পনা
Behala Paschim assembly seat: এই আলোচনার মধ্যে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ছাব্বিশের নির্বাচনে বেহালা পশ্চিমে ২৫ বছর পর পার্থ চট্টোপাধ্যায়ের বদলে অন্য কেউ তৃণমূলের প্রতীকে প্রার্থী হতে চলেছেন। প্রার্থী বদল করে তৃণমূল বেহালা পশ্চিম আসন ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।
- TV9 Bangla
- Updated on: Mar 11, 2026
- 10:04 am
Partha Chatterjee: ‘যাদের ধরা উচিৎ, তাদের ধরা হচ্ছে না’, বেহালা পরিদর্শনে বেরিয়ে আক্ষেপ পার্থর
Behala: লের প্রতি আনুগত্য যে এতটুকু কমেনি, সে কথাও স্পষ্ট করে দেন পার্থ। তিনি বলেন, "দল পাশে থাকল কিনা বড় কথা নয়। আমি তো আছি। রাজনৈতিক জীবনে কোনওদিন অসৎ উপায় অবলম্বন করিনি।" তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থার কথাও উল্লেখ করেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Feb 21, 2026
- 3:38 pm
বেহালা থেকে দাঁড়ালে কী হবে? উত্তর দিলেন পার্থ
যদি বেহালা থেকে দাঁড়ান মানুষ মেনে নেবে? এই প্রশ্নের উত্তরে পার্থর স্পষ্ট উত্তর, “জেল খাটার থেকেও কি ভয়ঙ্কর হবে? অন্ধকার কুপে থাকার কি দরকার, ভয়ঙ্কর অভিযুক্তদের সঙ্গে থাকার থেকেও কি ভয়ঙ্কর? আমার তো লস অফ ফেস হয়নি। মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে হবে। ওঁরা জিতিয়েছে।”
- TV9 Bangla
- Updated on: Feb 8, 2026
- 12:53 am
‘আমি অ্যাকোরিয়ামের মাছ নই…’, কী বোঝাতে চাইলেন পার্থ
পার্থ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অ্যাকোরিয়ামের মাছ নয়। আমি জলের মাছ। জল বিষাক্ত হলে মাছ মরে যায়। আর কই হলে ডাঙায় ওঠে। আমি এখনও জানি না জল বিষাক্ত হয়েছে কি না। অক্সিজেন পাব না বলে জামাকাপড় বদল করি না।” তিনি যে দলের প্রতি কতটা আনুগত্য সেটা বুঝিয়েছেন। এত কঠিন সময়ের পরও দল যে তিনি ছাড়েননি আবারও সেই একই কথা বলেছেন।
- TV9 Bangla
- Updated on: Feb 8, 2026
- 12:41 am
Partha Chatterjee: তৃণমূল জমানায় প্রথমবার বিধানসভার কমিটিতে, পার্থর ‘ফেরা’ নিয়ে বাড়ছে জল্পনা
Partha Chatterjee in assembly committee: পার্থকে বিধানসভার কমিটিতে রাখা নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বিধায়করা দুটি কমিটিতে থাকেন। বিধানসভা কমিটি ও কোনও স্ট্যান্ডিং কমিটি। ফলে বিধায়ক পদ না গেলে নিয়ম অনুযায়ী এই কমিটিতে থাকেন। পার্থবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Feb 3, 2026
- 8:25 pm