AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী জামাই! পার্থর অজানা ‘কীর্তি’ও ফাঁস করবেন কল্যাণময়?

Recruitment Scam: বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের।

Partha Chatterjee: শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী জামাই! পার্থর অজানা 'কীর্তি'ও ফাঁস করবেন কল্যাণময়?
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 8:42 AM
Share

কলকাতা: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য।

জানা গিয়েছে, বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত।

এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থর।

প্রসঙ্গত,  ইডি চার্জশিটে কল্যাণময়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল অভিযোগ করেছে ইডি। নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরেই তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালত শর্ত দিয়েছিল, নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়।

কীভাবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল কল্যাণময়ের?

নিয়োগ দুর্নীতির করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্ত পিংলায় একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিলেন। ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র নামে। পরে জানা যায়, ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাঁকে একাধিকবার তলব করা হয়। ২০২২ সালেও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...