AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: পার্থ চট্টোপাধ্যায়ের নতুন আবেদন শুনেই সিবিআই-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট

Partha Chatterjee: ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর নিয়োগ মামলায় অনেকেই ধরা পড়েছেন, অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলেই আছেন।

Supreme Court: পার্থ চট্টোপাধ্যায়ের নতুন আবেদন শুনেই সিবিআই-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে আবেদন পার্থরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 12:42 PM
Share

নয়া দিল্লি: আবেদনের পর আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন তিনি, ফলে তাঁর জামিন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি।

ইডি-র মামলায় এর আগেই পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১ ফেব্রুয়ারি (২০২৫)-এর মধ্যে পার্থকে জামিন দিতে হবে। তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর হলেও মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থকে। সিবিআই-এর মামলা ছাড়াও ইডি-র আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি।

প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সিবিআই-এর মামলাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে নতুন আবেদন জানিয়েছেন। এদিন, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং- এর এজলাসে ছিল সেই মামলার শুনানি। আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই-কে নোটিস দিয়েছে। কেন পার্থকে হেফাজতে রাখা হয়েছে, তা জানাবে সিবিআই। আগামী ২০ মার্চ এই মামলার শুনানি রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?