AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ট্রেনের ভিতর আর সারাক্ষণ ফোনে দেওয়া যাবে না চার্জ, কতক্ষণ দিতে পারবেন জানিয়ে দিল রেল

Charging Point: এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলওয়ে বোর্ড সমস্ত 'জোনাল' রেলওয়েকে নির্দেশ দিয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখা নিশ্চিত করা হয়। এই নিয়ম পালনের ক্ষেত্রে কোনও রকম ছাড় দেওয়া যাবে না।

Indian Railways: ট্রেনের ভিতর আর সারাক্ষণ ফোনে দেওয়া যাবে না চার্জ, কতক্ষণ দিতে পারবেন জানিয়ে দিল রেল
চার্জিং পয়েন্টImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 9:16 AM
Share

নয়া দিল্লি: নির্দেশ আগেই ছিল। এবার সেটা এল আরও কঠোর ভাবে। এবার থেকে আর ট্রেনে দেওয়া যাবে না চার্জ। তবে সেটা রাতে। ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ আরও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিল রেলওয়ে বোর্ড (Indian Railway)।

২৬ অক্টোবর ২০২৬ তারিখে একটি নির্দেশিকা জারি করা হয় রেলের পক্ষ থেকে। সংশ্লিষট নির্দেশিকায় রেলওয়ে বোর্ড জানিয়েছে, ২০১৪ সালের ১৯ জুন এই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখতে হবে।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলে (SER) এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে নির্ধারিত সময়ে ট্রেনের কর্মীরা মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ করেননি। এরপর চার্জ দেওয়ার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর সেটি বিস্ফোরিত হয়। বড়সড় কোনও অঘটন না ঘটলেও সতর্কতা নেওয়া বাধ্যতামূলক বলেই মনে করেছে রেল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলওয়ে বোর্ড সমস্ত ‘জোনাল’ রেলওয়েকে নির্দেশ দিয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখা নিশ্চিত করা হয়। এই নিয়ম পালনের ক্ষেত্রে কোনও রকম ছাড় দেওয়া যাবে না। পাশাপাশি, রেলকর্মীদের এই বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আধিকারিক ও সুপারভাইজারদের স্তরে সারপ্রাইজ ভিসিট চালানোর নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?