AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Origin of Phuchka: ফুচকার নাম কেন ‘ফুচকা’ জানেন?

Pani Puri History: বাঙালির অন্যতম প্রিয় স্ট্রিট ফুড বললেই মাথায় আসে একটাই নাম ফুচকা। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন এই খাবারের এমন অদ্ভুত নামকরণ হল? এর পিছনে লুকিয়ে রয়েছে এক প্রাচীন ইতিহাস। নামের আসল কারণ জানলে অবাক হবেন আপনিও।

Origin of Phuchka: ফুচকার নাম কেন ‘ফুচকা’ জানেন?
জানুন ইতিহাসImage Credit: Pinterest
| Updated on: Oct 28, 2026 | 9:01 AM
Share

পাড়ার মোড়ে একটা ছোট্ট ঠেলাগাড়ি। আর তাকে ঘিরে ভিড় জমিয়েছেন আট থেকে আশি। শালপাতার বাটিতে তেঁতুল জল আর মশলা মাখানো আলু ভরা মচমচে গোল জিনিসটা মুখে পুরলেই যেন স্বর্গসুখ! বাঙালির স্ট্রিট ফুডের কথা উঠলে এই খাবারটির নাম সবার আগে আসে। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে, সবার প্রিয় এই খাবারটির নাম ‘ফুচকা’ কেন হল? এর নামের পিছনে লুকিয়ে রয়েছে এক চমৎকার ইতিহাস।

মহাভারতের সঙ্গে ফুচকার যোগ!

খাবারটির ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হবে মহাভারতের যুগে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন, তখন কুন্তী দ্রৌপদীর পরীক্ষা নিতে চেয়েছিলেন। তিনি দ্রৌপদীকে সামান্য কিছু বেঁচে যাওয়া আটা আর মশলা মাখানো সবজি দিয়ে এমন একটি খাবার বানাতে বলেন, যা খেয়ে পাঁচ ভাইয়ের পেট ভরে। সেই সময় দ্রৌপদী নাকি নিজের বুদ্ধিতে এই খাবারটি তৈরি করেছিলেন। খাবার খেয়ে পাণ্ডবরা দারুণ তৃপ্ত হন। শোনা যায়, কুন্তী খুশি হয়ে এই খাবারটিকে অমরত্বের বর দিয়েছিলেন।

মগধ সাম্রাজ্য থেকে যাত্রা শুরু

গবেষক ও ইতিহাসবিদদের মতে, ফুচকার আসল জন্মস্থান হল প্রাচীন মগধ সাম্রাজ্য। বর্তমানে যা বিহার নামে পরিচিত। সেই প্রাচীনকালে এর নাম ছিল ‘ফুলকি’। আটা বা সুজি দিয়ে তৈরি ছোট ছোট লুচির মতো এই ফুলকির ভিতরে আলু আর মশলা ভরে খাওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে এই ফুলকি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর প্রতিটি রাজ্যের নিজস্ব স্বাদ অনুযায়ী এর রূপ বদলে গিয়েছে। তবে নাম বা স্বাদ যেমনই হোক না কেন, টক জল আর মশলাদার আলুর এই যুগলবন্দি যুগ যুগ ধরে মানুষের মন জয় করে এসেছে। আর কোনও দিনই এর জনপ্রিয়তা কমার কোনও লক্ষণ নেই।

মুখে ফেটে যাওয়ার শব্দ থেকেই কি নামকরণ?

খাদ্যরসিকদের মতে, এই নামকরণের সঙ্গে একটি শব্দের গভীর যোগ রয়েছে। মচমচে এই খাবারটি মুখে দিলেই ‘ফুচ’ করে একটি শব্দ হয়। আর তারপরই টক-ঝাল জলে মুখ ভরে যায়। মনে করা হয়, মুখে ফেটে যাওয়ার এই ‘ফুচ’ শব্দ থেকেই ‘ফুচকা’ নামের উৎপত্তি। ভারতের অন্যান্য রাজ্যে এটি গোলগাপ্পা, পানিপুরি বা গুপচুপ নামে পরিচিত হলেও, বাংলার ফুচকার স্বাদ ও নামকরণের ধরন একেবারেই আলাদা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?