AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: এই দুজন মানুষের চোখে চোখ রাখারও সাহস নেই ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুরের!

Bollywood Entertainment: বক্স অফিসে যাঁর দাপটে কাঁপে বলিউড, বাস্তব জীবনে তিনিই নাকি দুজনের সামনে ভয়ে কাবু! কেবিসি-র মঞ্চে অমিতাভ বচ্চনের সামনে বসে মনের কথা খুলে বললেন রণবীর কাপুর। ব্যাপার টা ঠিক কী? কী বলেছেন রণবীর?

Ranbir Kapoor: এই দুজন মানুষের চোখে চোখ রাখারও সাহস নেই 'অ্যানিম্যাল' রণবীর কাপুরের!
কী বলেছেন তিনি?
| Updated on: Oct 28, 2026 | 9:07 AM
Share

রণবীর কাপুর (Ranbir Kapoor)। বক্স অফিসে যাঁর দাপটে রীতিমতো কাঁপে বলিউড। কিন্তু পর্দায় এত দাপট দেখালেও, বাস্তব জীবনে এমন দুজন মানুষ আছেন, যাঁদের সামনে গেলে ভয়ে গলা শুকিয়ে যায় এই সুপারস্টারের! অবস্থা এমন হয় যে, মাথা তুলে চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকুও থাকে না। কে সেই দুজন? সম্প্রতি এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে নিজেই এই গোপন কথাটা ফাঁস করলেন অভিনেতা।

ব্যাপারটা ঠিক কী?

সামনেই আলোর উৎসব দীপাবলি। আর সেই উৎসবের মেজাজেই সেজে উঠেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র সেট। এই শোয়ের একটি বিশেষ পর্বেই অতিথি হয়ে এসেছিলেন রণবীর। আর ঠিক উল্টোদিকে, হট সিটে বসে স্বয়ং মেগাস্টার অমিতাভ বচ্চন। বিগ বি-র সামনে বসেই পুরনো স্মৃতিতে ডুব দিলেন তারকা। সোজা জানিয়ে দিলেন, জীবনে মাত্র দুজন মানুষের চোখে চোখ রেখে কথা বলার সাহস তাঁর কখনও হয়নি। একজন হলেন তাঁর বাবা, প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। আর দ্বিতীয়জন? খোদ অমিতাভ বচ্চন! কথাটা শোনা মাত্রই বিগ বি-র মুখে লাজুক হাসি। আর স্টুডিওতে বসা দর্শকরা তখন হাততালিতে ফেটে পড়েছেন।

আড্ডার ফাঁকেই উঠে এল ছোটবেলার এক দারুণ মজাদার গল্প। তখন সুপারহিট ছবি ‘অজুবা’-র শুটিং চলছে। ছোট্ট রণবীর একদিন গিয়েছিলেন সেই ছবির সেটে। ওই দিনের কথা মনে করে তিনি বলেন, “আমি তো আপনার সামনেই বড় হলাম। সেটের সেই বিশাল লম্বা মানুষটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে।” আজকালকার জেন-জি প্রজন্ম কথায় কথায় একটা ইংরেজি শব্দ খুব ব্যবহার করে- ‘অরা’ (Aura)। এর মানে হল একজনের ব্যক্তিত্বের ম্যাজিকাল আকর্ষণ। রণবীরের মতে, এই ‘অরা’ ব্যাপারটা অমিতাভ বচ্চনকে দেখেই শুরু হয়েছিল। তিনি যখন কোনও ঘরে ঢুকতেন, মনে হত যেন একটা অদ্ভুত ম্যাজিক ছড়িয়ে গেল চারপাশে।

একসময় ‘অমর আকবর অ্যান্টনি’, ‘নসিব’ বা ‘কুলি’-র মতো কালজয়ী সিনেমায় একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন ঋষি কাপুর আর অমিতাভ বচ্চন। বাবার মতোই বিগ বি-কে আজও মন থেকে শ্রদ্ধা করেন রণবীর। তাঁদের এই খোলামেলা আড্ডায় উঠে এসেছে আরও নানা অজানা গল্প। আগামী ২৯ ও ৩০ অক্টোবর সোনি টিভিতে রাত ৯টায় দেখা যাবে এই জমজমাট পর্ব। আর প্রিয় তারকার মুখে এমন নস্ট্যালজিক কথা শোনার জন্যই এখন টিভির পর্দায় চোখ রাখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?