AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'আমার গাড়িতে মস্তান থাকে না', কাকে বার্তা দিলেন সৌগত?

‘আমার গাড়িতে মস্তান থাকে না’, কাকে বার্তা দিলেন সৌগত?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Feb 27, 2026 | 8:17 PM

Share

বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি সামনে আসে। যাকে ঘিরে বিতর্ক বাধে। কয়েকদিন আগে হাওড়ার পিলখানায় এক প্রোমোটারকে গুলি করে খুনে মূল অভিযুক্ত হারুন খানকে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা গিয়েছে। সেই ছবি সামনে এসেছে। আবার বেশ কিছুদিন আগে ঢাকুরিয়ায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি সামনে এসেছে। এই আবহে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বড় বার্তা দিলেন। একটি মঞ্চে বসে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে সৌগত রায় বললেন, "আমার গাড়িতে কখনও মস্তান থাকে না।" সায়ন্তিকাকেও সেই পথ অনুসরণের বার্তা দেন তিনি। বর্ষীয়ান সাংসদের এই মন্তব্য নিয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও সিপিএম নেতা শতরূপ ঘোষ।

বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি সামনে আসে। যাকে ঘিরে বিতর্ক বাধে। কয়েকদিন আগে হাওড়ার পিলখানায় এক প্রোমোটারকে গুলি করে খুনে মূল অভিযুক্ত হারুন খানকে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা গিয়েছে। সেই ছবি সামনে এসেছে। আবার বেশ কিছুদিন আগে ঢাকুরিয়ায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি সামনে এসেছে। এই আবহে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বড় বার্তা দিলেন। একটি মঞ্চে বসে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে সৌগত রায় বললেন, “আমার গাড়িতে কখনও মস্তান থাকে না।” সায়ন্তিকাকেও সেই পথ অনুসরণের বার্তা দেন তিনি। বর্ষীয়ান সাংসদের এই মন্তব্য নিয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও সিপিএম নেতা শতরূপ ঘোষ।