AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR লিস্টে নাম থাকলেও এরা ভোট দিতে পারবেন না! নামের পাশে কী লেখা থাকবে জানেন?

SIR Final List: নির্বাচন কমিশন সূত্রে খবর, আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। তবে এখনও যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তাই সকলের নামই থাকবে আজকের লিস্টে। শুধু নামের পাশে লেখা থাকবে স্টেটাস। কে যোগ্য, কাদের তথ্য এখনও যাচাই হয়নি, তা এই স্টেটাস দেখে জানা যাবে। 

SIR লিস্টে নাম থাকলেও এরা ভোট দিতে পারবেন না! নামের পাশে কী লেখা থাকবে জানেন?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 28, 2026 | 8:49 AM
Share

কলকাতা: উত্তেজনাপূর্ণ ফেব্রুয়ারি মাসের শেষ দিন। আজ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পেতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। এই তালিকায় কতজনের নাম থাকবে, কতজনই বা তালিকা থেকে বাদ পড়বেন, তা নিয়ে চূড়ান্ত সংশয় তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আজ তালিকা প্রকাশ হলেও, তা চূড়ান্ত নয়। তিনটি ক্যাটেগরি থাকবে তালিকায়। আপনি কোন ক্যাটেগরিতে রয়েছেন, তার উপরেই নির্ভর করবে আপনার ভোটাধিকার।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। তবে এখনও যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তাই সকলের নামই থাকবে আজকের লিস্টে। শুধু নামের পাশে লেখা থাকবে স্টেটাস। কে যোগ্য, কাদের তথ্য এখনও যাচাই হয়নি, তা এই স্টেটাস দেখে জানা যাবে।

ফাইনাল লিস্টে যেমন যোগ্য বা বৈধ ভোটাররা থাকবেন, তেমনই যাদের হিয়ারিংয়ে ডাক পড়েছিল, জমা দেওয়া নথি এখনও বিচারাধীন, তাদের নামও থাকবে। তবে এদের নামের পাশে অমীমাংসিত বা অ্যাডজুডিকেশন। যাদের নামের পাশে অমীমাংসিত লেখা থাকবে, তাদেরই মূল সমস্যা। চূড়ান্ত তালিকায় নাম থাকলেও তাদের ভোটাধিকার যে নিশ্চিত, তা নয়।

এদের নথি যাচাই করা হবে এবং তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদি সেই লিস্টে নাম থাকে, তবেই আপনি ভোট দিতে পারবেন। ওই লিস্ট থেকে নাম বাদ গেলে, ভোট দিতে পারবেন না। শোনা যাচ্ছে, আপাতত এই সংখ্য়াটা ৬০ লক্ষ। অর্থাৎ ৬০ লক্ষ ভোটারের নামের পাশে অমীমাংসিত লেখা থাকবে।  এদের আজকের তালিকা প্রকাশের পরও নিশ্চিত হতে পারবেন না, তাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টের জন্য। তবে এই তালিকা কবে প্রকাশ হবে, সে বিষয়ে এখনও জানায়নি নির্বাচন কমিশন।

এছাড়া আজকের চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়বে, তাদের নামও থাকবে। নামের পাশে ডিলিটেড লেখা থাকবে।