AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: ‘রাজনীতি ছেড়ে দেব যদি…’, কামব্যাক করেই বোমা কেজরীবালের, কাকে চ্যালেঞ্জ দিলেন?

Arvind Kejriwal-Delhi Liquor Scam: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ক্ষমতায় থাকাকালীনই গ্রেফতার হন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। একই ঘটনা আগেই ঘটে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গেও। তবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় তাদের বেকসুর খালাস করতেই বিজেপিকে আক্রমণ করতে নেমে পড়লেন কেজরী।

Arvind Kejriwal: 'রাজনীতি ছেড়ে দেব যদি...', কামব্যাক করেই বোমা কেজরীবালের, কাকে চ্যালেঞ্জ দিলেন?
অরবিন্জ কেজরীবালImage Credit: PTI
| Updated on: Feb 28, 2026 | 6:57 AM
Share

নয়া দিল্লি: সবাইকে চমকে কামব্যাক কেজরীবালের। আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। সেই মামলাতেই বেকসুর খালাস করা হল তাঁকে। মুক্তি পেয়েছেন মণীশ সিসোদিয়া সহ মামলায় অভিযুক্ত ২৩ জনই। উল্টে তথ্য প্রমাণ দিতে না পারায়, সিবিআইকেই ধমক লাগিয়েছে আদালত।

রাউস অ্যাভিনিউ আদালতে কেঁদে ভাসিয়েছেন কেজরীবাল। জোর গলায় বলেছেন, “আমি দুর্নীতি করিনি। আমি সৎ”। বাড়ি ফিরেই কেজরীবালকে দেখা গেল আগের মতো আক্রমণাত্বক রূপে। বিজেপিকে আক্রমণ করে বললেন যে আজ যদি দিল্লিতে নির্বাচন হয়, তাহলে বিজেপি ১০টি আসনও জিতবে না। একইসঙ্গে এই চ্যালেঞ্জও দিলেন যে তিনি যদি ভুল প্রমাণিত হন, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ক্ষমতায় থাকাকালীনই গ্রেফতার হন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। একই ঘটনা আগেই ঘটে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গেও। তবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় তাদের বেকসুর খালাস করতেই বিজেপিকে আক্রমণ করতে নেমে পড়লেন কেজরী। তার কারণ, দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির বিপর্যয় এবং বিজেপির জয়ে বড় ফ্যাক্টর ছিল দিল্লির আবগারি নীতি দুর্নীতি।

কেজরীবাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি মোদীজিকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে আবার নির্বাচন করাতে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ওরা যদি ১০টার বেশি সিট পায়, আমি রাজনীতি ছেড়ে দেব।”

জামিনে জেলমুক্তির পর কার্যত পর্দার আড়ালে চলে গিয়েছিলেন কেজরীবাল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেজরীবাল বলেন, “সবাই প্রশ্ন করছিল যে আমি কোথায় গেলাম। যতক্ষণ সত্যি বাইরে আসছে না, ততক্ষণ আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পরিবার অনেক সহ্য করেছে।”