Train Cancelled: অগস্টের শুরুতেই বাতিল একগুচ্ছ লোকাল, কবে কোন রুটে ট্রেন চলবে না, জেনে নিন

Train Service Disrupted: হাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে । হাওড়া, শিয়ালদহ-সহ বারুইপাড়া একাধিক স্টেশন থেকে কোন কোন ট্রেন বাতিল থাকছে, জেনে নিন

Train Cancelled: অগস্টের শুরুতেই বাতিল একগুচ্ছ লোকাল, কবে কোন রুটে ট্রেন চলবে না, জেনে নিন
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 30, 2026 | 5:19 PM

হাওড়া: আবারও ট্রাফিক ব্লক (Howrah Traffic Bloc)। আবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train Cancelled)। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে হাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে ।

হাওড়া, শিয়ালদহ-সহ বারুইপাড়া একাধিক স্টেশন থেকে কোন কোন ট্রেন বাতিল থাকছে, জেনে নিন

১ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা

  • হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন
  • বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন
  • ৩২৪১৩ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ থেকে
  • মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল
  • বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হয়েছে

২ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা

মোট দু’টি ট্রেন বাতিল হয়েছে

  • হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন বাতিল হয়েছে
  • বর্ধমান থেকে বাতিল হয়েছে ৩৬৮১২ ট্রেন

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রাফিক ব্লক করা হচ্ছে। যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়। ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের (Howrah Non-Interlocking) কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়।  কিছু ট্রেন (Train Cancelled) যেমন বাতিল করা হয়, তেমনই বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us