Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অকাল দীপাবলির সন্ধেয় বেলুড় মঠে ‘রাম-গান’

Belur Math: ভগবান রামের প্রতিকৃতিতে ধূপ-ধুনো, ফুল-মালা, মিষ্টি সহ আরতি দেওয়া হয়। বিশেষ পুজোর আয়োজন করেন বেলুড় মঠের সন্ন্যাসী ও মহারাজরা। রাম-গান, নাম-কীর্তন, জীবনী-পাঠ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন সন্ধেয়।

Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অকাল দীপাবলির সন্ধেয় বেলুড় মঠে রাম-গান
বেলুড় মঠে রাম-গানImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jan 22, 2024 | 10:09 PM

বেলুড়: অযোধ্যায় রাম মন্দিরে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ এক নতুন কালচক্রের সূচনা হল দেশে। গোটা দেশে আজ অকাল দীপাবলি। প্রদীপের আলোর রোশনাইয়ে সেজেছে ভারতের প্রতিটি কোনা। অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনভর বিভিন্ন অনুষ্ঠানে সামিল হল বেলুড় মঠও। বিশেষ পুজো, সন্ধ্যারতির পর মূল মন্দিরের ভিতর শ্রীরামচন্দ্রকে নিয়ে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভগবান রামের প্রতিকৃতিতে ধূপ-ধুনো, ফুল-মালা, মিষ্টি সহ আরতি দেওয়া হয়। বিশেষ পুজোর আয়োজন করেন বেলুড় মঠের সন্ন্যাসী ও মহারাজরা। রাম-গান, নাম-কীর্তন, জীবনী-পাঠ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন সন্ধেয়। পুজো শেষে মঠে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুধু সোমবার সন্ধেতেই নয়, রবিবার সন্ধে থেকেই আলোয় আলোয় ভরে উঠেছিল বেলুড় মঠ চত্বর।

সোমবার সকালেও বেলুড় মঠে বসানো হয়েছিল জায়েন্ট স্ক্রিন। সেই জায়েন্ট স্ক্রিনেই অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। এদিন অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, তখন বেলুড় মঠে বসে তা জায়েন্ট স্ক্রিনে দেখেন মহারাজরা। এরপর সন্ধে হতেই ভগবান রামকে নিয়ে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে।

উল্লেখ্য, শুধু বেলুড় মঠেই নয়, এদিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর ডাকে সারা দিয়ে গোটা দেশ অকাল দীপাবলি পালন করছে। বাংলার মাটিতেও সন্ধে নামতেই প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন হচ্ছে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us