Howrah: হাড়হিম ঘটনা হাওড়ায়, স্নেহাশিসের বাড়ির দরজা ঠেলতেই মাথায় হাত পুলিশের

Howrah: মৃতের নাম স্নেহাশিস দত্তগুপ্ত (৫৭)। সোমবার সন্ধ্যায় চ্যাটার্জিহাট থানা এলাকার তাতিপাড়ায় বন্ধ বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় চ্যাটার্জিহাট থানায়।

Howrah: হাড়হিম ঘটনা হাওড়ায়, স্নেহাশিসের বাড়ির দরজা ঠেলতেই মাথায় হাত পুলিশের
মৃতদেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2025 | 10:46 PM

হাওড়া: বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরচ্ছিল। তা নিয়েই সন্দেহ ঠেকে প্রতিবেশীদের। আর তারপরই খবর যায় থানায়। পুলিশ এসে বন্ধ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটে।

মৃতের নাম স্নেহাশিস দত্তগুপ্ত (৫৭)। সোমবার সন্ধ্যায় চ্যাটার্জিহাট থানা এলাকার তাতিপাড়ায় বন্ধ বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশ এসে দরজা ভাঙে। ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় বিছানায় পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৫ এপ্রিল স্নেহাশিসবাবু ওই বাড়িতে ভাড়া নিয়ে এসেছিলেন। একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। গত শুক্রবার তাকে শেষবার বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন ধরেই ভাড়া থাকছিলেন। উনি কনটেন্ট লিখতেন। দু’তিন দিন ধরে দেখা যাচ্ছিল না। এরপর পাশের লোকজন বলেন যে একটা পচা গন্ধ ছাড়ছে। এরপর জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে যে পড়ে আছে। তারপর সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। আর পুলিশ এসেই পচা-গলা দেহ উদ্ধার করে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us