Howrah: জগৎবল্লভপুরে মাঝ রাস্তায় ঘটল অঘটন, এখন মাথা চাপড়াচ্ছেন দিলীপ

Howrah:

Howrah: জগৎবল্লভপুরে মাঝ রাস্তায় ঘটল অঘটন, এখন মাথা চাপড়াচ্ছেন দিলীপ
হাওড়ার জগৎবল্লভপুরে ছিনতাইImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2024 | 3:28 PM

জগৎবল্লভপুর: পেশায় গয়নার দোকানের মালিক। রোজের মতোই দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি। সেই সময়ই যত অঘটন। আচমকা একটি বাইক আসে। আর তারপরই ভয়াবহ ঘটনা…

হাওড়ার জগৎবল্লভপুর নলতা পোল এলাকার ঘটনা। সেখানে বাইকে করে এসে দুষ্কৃতীরা সোনার দোকানের মালিকের ব্যাগ ছিনতাই করে। ৫০০ গ্রাম সোনার গহনা, নগদ ২ লক্ষ টাকা ও রুপোর জিনিস ছিনতাই করে চম্পট দেয় তারা।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দিলীপ চোঙদার। গতকাল রাতে দিলীপবাবুকে মাঝ রাস্তায় পথ দুই আততায়ী। বাইক থেকে ঠেলে ফেলে দেয়। হাতের ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগতবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি দোকানের ভিতরে ছিলাম। একটা বাইক এল। সেই সময় দিলীপদা বেরচ্ছিলেন। তখনই ওই ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওরা। এর আগে এই এলাকায় এত ছিনতাই হত না। তবে হঠাৎ করে এমন ঘটনায় আমরা খুবই আতঙ্কিত।”

 

Follow Us