Howrah: বুজে যাচ্ছে খাল, আর তার ওপরেই মাথা চাড়া দিয়ে উঠছে এক শ্রেণি

Howrah: সেই খাল সংস্কার হয়নি দীর্ঘদিন।এবার এই খাল বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাজে এক শ্রেণির অসাধু চক্র জড়িত। এলাকার খাল জলাশয় বুঝিয়ে ফেলেছে। খাল বুঝিয়ে হচ্ছে দোকানপাটও। অভিযোগ তেমনই।

Howrah: বুজে যাচ্ছে খাল, আর তার ওপরেই মাথা চাড়া দিয়ে উঠছে এক শ্রেণি
হাওড়ায় খাল বুজিয়ে ফেলার অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2024 | 12:37 PM

হাওড়া: খাল বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল হাওড়া পুর এলাকায়। ৪৬ নম্বর ওয়ার্ডের উনসানী সাদ্দার পাড়ার ঘটনা। ফি বছরে বর্ষার জমা জলে দুর্ভোগে পড়েন হাওড়ার ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিকাশির একমাত্র ভরসা এই একটি খাল। সেই খাল সংস্কার হয়নি দীর্ঘদিন।এবার এই খাল বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাজে এক শ্রেণির অসাধু চক্র জড়িত। এলাকার খাল জলাশয় বুঝিয়ে ফেলেছে। খাল বুঝিয়ে হচ্ছে দোকানপাটও। অভিযোগ তেমনই।

প্রতিবাদ করার সাহস কেউ পান না বলে জানান স্বপন সর্দার নামে এক স্থানীয় বাদিন্দা। তাঁর বক্তব্য, “সবাই সব কিছু বোঝে। কিন্তু কে মুখ খুলবে এসব নিয়ে? প্রতিবাদ করলে আসে হুমকি।” বিষ্টু সর্দার নামে আরেক বাসিন্দা খালের ওপর দোকান বানিয়েছেন। কিন্তু তিনিও চান, খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে নিকাশির সমস্যা আরও বেড়ে যাবে।

হাওড়া পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, যে কোনও জলাশয় বোজানো বেআইনি। তাই এখানে কোনও নির্মাণ হয়ে থাকলে তা বন্ধ করা হবে। পুরসভার পক্ষ থেকে সবকিছু খতিয়ে দেখা হবে।এখন দেখার পুর প্রসাশকের এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়।

Follow Us