Jalpaiguri: ভাঙছে তৃণমূল, জলপাইগুড়িতে দাপট বাড়ছে লাল পতাকার

TMC workers join CPI(M) in Jalpaiguri: এই যোগদান নিয়ে সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, "আমাদের পার্টিতে আড়ম্বর করে যোগদানের কোনও বিষয় নেই। সিপিআই(এম) পার্টি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করে। রাস্তায় থাকে। আর এই লড়াইয়ে যাঁরা আমাদের সঙ্গে থাকতে চান, তাঁরা আসতেই পারেন। এখানেও তাই হয়েছে। নতুন করে যোগদানের কোনও বিষয় নেই।"

Jalpaiguri: ভাঙছে তৃণমূল, জলপাইগুড়িতে দাপট বাড়ছে লাল পতাকার
তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 20, 2026 | 6:35 AM

জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। একাধিক শিবিরে বিভক্ত। নিচুতলায়ও নেতারা ছন্নছাড়া। কর্মীদের পাশে ঘাসফুল নেতারা থাকছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় শক্তি বাড়ছে বামেদের। সেই ছবিই এবার দেখা গেল জলপাইগুড়িতে। তৃণমূল ছেড়ে প্রায় ১৫০ জন যোগ দিলেন সিপিএমে।

জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংলগ্ন পরেশপল্লি এলাকায় রবিবার বিকেলে এক অনাড়ম্বর সভায় এই এলাকার মানুষ তৃণমূল ছেড়ে লাল পতাকা হাতে তুলে নেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার অনেক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি। বৃদ্ধ ভাতা পাচ্ছেন না এলাকার বয়স্ক নাগরিকরা। উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকা। কিন্তু, পালাবদলের পর কর্মীদের পাশে নেই তৃণমূল নেতারা।

এই আবহে সিপিএমের পতাকা হাতে তুলে নিলেন প্রায় ১৫০ জন। আগামী দিনে সিপিএমের পাশে থাকার অঙ্গীকার করেছেন তাঁরা। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য কাজ হারানো ২০ জন যুবক-যুবতী। সিকিউরিটি এজেন্সির টেন্ডার বিলম্বের কারণ দেখিয়ে তাঁদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, কাজ ফিরে পাওয়ার লড়াইয়ে লাল ঝান্ডাকে পাশে পেতে চান তাঁরা।

কী বলছে সিপিএম?

এই যোগদান নিয়ে সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, “আমাদের পার্টিতে আড়ম্বর করে যোগদানের কোনও বিষয় নেই। সিপিআই(এম) পার্টি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করে। রাস্তায় থাকে। আর এই লড়াইয়ে যাঁরা আমাদের সঙ্গে থাকতে চান, তাঁরা আসতেই পারেন। এখানেও তাই হয়েছে। নতুন করে যোগদানের কোনও বিষয় নেই।”

প্রসঙ্গত, দিন তিনেক আগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক যোগ দেন সিপিএমে। তৃণমূল ত্যাগী কর্মী-সমর্থক এবং সিপিআইএম নেতৃত্বের দাবি, তৃণমূল এতদিন ধরে দুর্নীতি করেছে। দলের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে। সিপিআইএমের নীতি আদর্শের প্রতি আস্থা রেখে এই যোগদান।

Loading...
Unable to load recommendations.
Follow Us