Jalpaiguri: গন্ধ শুঁকে গাঁজা উদ্ধার করল বিএসএফের কুকুর, উদ্ধার থরে থরে সাজানো টাকা

বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি আশ্রম পাড়ার বাসিন্দা বাপ্পাদিত্য সিং নামে বছর ৪৫ এর এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালায়।

Jalpaiguri: গন্ধ শুঁকে গাঁজা উদ্ধার করল বিএসএফের কুকুর, উদ্ধার থরে থরে সাজানো টাকা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 16, 2026 | 10:36 AM

জলপাইগুড়ি: পুজোর মুখে উদ্ধার হল টাকার পাহাড়। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশ ও বিএসএফের। জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়া এলাকার ঘটনা। এক মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ২৪ লক্ষ টাকা। ২২ কিলো ৮০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে এই বিপুল পরিমান টাকা ও মাদক উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি আশ্রম পাড়ার বাসিন্দা বাপ্পাদিত্য সিং নামে বছর ৪৫ এর এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে ওইদিন গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল।

প্রথমে ওই বাড়ি সহ গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। এরপর সেখানে পৌঁছন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁর উপস্থিতিতে স্নিফার ডগ নিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। গন্ধ শুঁকে গাঁজা উদ্ধার করে বিএসএফের কুকুর। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি।

ধৃতকে আজ আদালতে তোলা হবে। হেফাজতে চাইবে পুলিশ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
প্রসঙ্গত গত সপ্তাহে জলপাইগুড়ি পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা এবং মাদক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us