Jalpaiguri News: তখন চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, আচমকা বাড়ি ঘিরল পুলিশ, ঘর থেকে যা বেরল অতিথিরাও অবাক

প্রথমে ওই বাড়ি সহ গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। এরপর এক্সুকেটিভ ম্যাজিস্ট্রেট আসেন। তার উপস্থিততে স্নিফার ডগ নিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী।গন্ধ শুঁকে গাঁজা উদ্ধার করে BSF এর কুকুর। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ লাখ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার সুজাতা কুমারী বিনা পানি।

Jalpaiguri News: তখন চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, আচমকা বাড়ি ঘিরল পুলিশ, ঘর থেকে যা বেরল অতিথিরাও অবাক
পুলিশি অভিযানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2026 | 1:09 PM

জলপাইগুড়ি: এ যেন সিনেমা! বাড়িতে চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান। অতিথীরা সকলে হাজির। আচমকা পুরো বাড়ি ঘিরল পুলিশ। আর তারপরই জলপাইগুড়িতেও টাকার পাহাড়। জানা যাচ্ছে, জলপাইগুড়ি পৌরসভার ১০ নং ওয়ার্ডের আশ্রম পাড়া এলাকায় এক মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা। সঙ্গে ২২ কিলো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ এবং BSF এর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ টাকা ও মাদক উদ্ধার। রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েছিল। বৃহস্পতিবার রাতে এই তল্লাশি চালায় তারা। জলপাইগুড়ি আশ্রম পাড়ায় থাকেন বছর ৪৫-এর বাপ্পাদিত্য সিং। তাঁর বাড়িতেই অভিযান চালানো হয়। যে সময় পুলিশ তল্লাশি চালায়, সেই সময় গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল।

প্রথমে ওই বাড়ি সহ গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। এরপর এক্সুকেটিভ ম্যাজিস্ট্রেট আসেন। তার উপস্থিততে স্নিফার ডগ নিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী।গন্ধ শুঁকে গাঁজা উদ্ধার করে BSF এর কুকুর। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ লাখ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার সুজাতা কুমারী বিনা পানি।

ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেবে পুলিশ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে জলপাইগুড়ি পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা এবং মাদক সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us