Suvendu Adhikari: দাঁড়াও…দাঁড়াও ছেলেগুলো হাত দেখাতেই দাঁড়িয়ে পড়ল শুভেন্দুর কনভয়, মুখ্যমন্ত্রী দিলেন নম্বর, কী বলেছিল ওরা জানেন?

Jalpaiguri: এরপর ওই দুই পড়ুয়াকে ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে অভিযোগ শোনেন। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তারপর নিজে থেকেই তাঁদের হাত থেকে মোবাইল নিয়ে নেন। অতঃপর সেখানে নিজের নম্বর লিখে দেন। শুভেন্দু বলেন, "আগামীতে যা সমস্যা হবে তা যেন তাঁকে হোয়াটস অ্যাপ করে জানিয়ে দেওয়া হয়। তিনি পদক্ষেপ নেবেন।" 

Suvendu Adhikari: দাঁড়াও...দাঁড়াও ছেলেগুলো হাত দেখাতেই দাঁড়িয়ে পড়ল শুভেন্দুর কনভয়, মুখ্যমন্ত্রী দিলেন নম্বর, কী বলেছিল ওরা জানেন?
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2026 | 9:14 PM

জলপাইগুড়ি: প্রশাসনিক কাজে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফিরছিলেন তিনি। রাস্তায় দাঁড়িয়েছিল কয়েকজন ছাত্র। সেই সময় হাত নাড়ায় তারা। দাঁড়াতে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তখন দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। সেই সময়ই মাদক ব্যবসায়ীদের রমরমা সংক্রান্ত বিষয়ে শুভেন্দুকে অবগত করল দুই ছাত্র।

সোমবার জলপাইগুড়িতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ডিএম অফিসে তাঁরা কর্মসূচি সেরে সড়ক পথে জল্পেশ মন্দির যাচ্ছিলেন তিনি। পথে পাহাড় পুর এলাকা দিয়ে যাওয়ার সময় বিনয়, বাদল, দীনেশের মূর্তির কাছে দীপ দাস ও গগন শাঁখাড়ু নামে দুই স্কুল পড়ুয়া কিছু বলতে চেয়ে হাত নাড়ে। আর সঙ্গে সঙ্গে কনভয় থামিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এরপর ওই দুই পড়ুয়াকে ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে অভিযোগ শোনেন। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তারপর নিজে থেকেই তাঁদের হাত থেকে মোবাইল নিয়ে নেন। অতঃপর সেখানে নিজের নম্বর লিখে দেন। শুভেন্দু বলেন, “আগামীতে যা সমস্যা হবে তা যেন তাঁকে হোয়াটস অ্যাপ করে জানিয়ে দেওয়া হয়। তিনি পদক্ষেপ নেবেন।”

 

Follow Us