
ধূপগুড়ি: বাড়ির পাশের পুকুরে পড়ে গেল এক শিশু। জলে ডুবে মৃত্যু হল মাত্র দুই বছরের এক শিশুর। রবিবার সকালে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুণ্ডিবাড়ি এলাকার ঘটনা। গভীর শোকের ছায়া। মৃতের নাম শিশুর নাম রাজীব সরকার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা বলাই সরকার পেশায় একজন রঙমিস্ত্রি। রবিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের ধারে চলে যায় রাজীব। সেই সময় অসাবধানতাবশত সে পুকুরের জলে পড়ে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।
কিছুক্ষণ পর শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ফুটফুটে শিশুর এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা সহ পরিবারের সকল সদস্য। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা ছুটে আসেন। পুণ্ডিবাড়ি এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।