Jhargram: প্রাণ বাঁচাতে এই বিশালাকার অজগর যা করল…

Giant Python Rescued In Jhargram: গ্রামের একটি ধান চাষের জমির পাশের পাম্প ঘরে সাপটিকে প্রথম দেখতে পান  এক স্থানীয় বাসিন্দা। জনবহুল এলাকার এত কাছে বিশাল অজগর! খবর একেবারে গ্রামে উল্কাগতিতে ছড়িয়ে পড়ে।  অজগর দেখতে ভিড় জমতে থাকে পাম্পঘরে।  খবর যায় সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটকে। তিনি দ্রুত পৌঁছান এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন।

Jhargram: প্রাণ বাঁচাতে এই বিশালাকার অজগর যা করল...
অজগরউদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 21, 2026 | 10:13 AM

ঝাড়গ্রাম: টানা বৃষ্টি চলছে। এক নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই শিয়রে আরেক নিম্নচাপ। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা অত্যন্ত খারাপ। ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জল থইথই। ভেসেছে নদী-নালা। চরম দুর্ভোগে মানুষ। কিন্তু ওরাওবা যাবে কোথায়! বাসস্থান ভেসেছে যে তাদেরও। তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে ওখানে ঠাঁই। চাষ জমি ভেসে গিয়েছে। জমির মধ্যে একটা পাম্প ঘর। সে কিছুটা উঁচুতে। বাধ্য হয়ে সেখানেই আশ্রয় নিয়েছে। সকালে পাম্প চালাতে গিয়েই তার উপস্থিতি টের মেলে। কুণ্ডলী পাকিয়ে পেঁচিয়ে পাম্পের পিছনে ঘুম! আর পাম্প চালাতে গিয়েই চাষির একেবারে যায় যায় অবস্থা! পাম্পঘর থেকে উদ্ধার এক বিশালাকার অজগর সাপ।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ নম্বর ব্লকের গড়িগ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য।

গ্রামের একটি ধান চাষের জমির পাশের পাম্প ঘরে সাপটিকে প্রথম দেখতে পান  এক স্থানীয় বাসিন্দা। জনবহুল এলাকার এত কাছে বিশাল অজগর! খবর একেবারে গ্রামে উল্কাগতিতে ছড়িয়ে পড়ে।  অজগর দেখতে ভিড় জমতে থাকে পাম্পঘরে।  খবর যায় সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটকে। তিনি দ্রুত পৌঁছান এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন।

পরে উদ্ধার হওয়া অজগরটিকে বনদফতরের হাতে নিরাপদে তুলে দেওয়া হয়। বনদফতর জানিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর অজগরটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গ্রামবাসীদের অনুমান, কয়েকদিনের টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে সাপটি ভেসে এসে শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে পাম্প ঘরে আশ্রয় নিয়েছিল। সময়মতো উদ্ধার হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বন্যপ্রাণী ও গ্রামবাসী উভয়েই।

Loading...
Unable to load recommendations.
Follow Us