জঙ্গলমহল হাসছে না কাঁদছে, তার খবরই দীর্ঘ এক দশক ধরে আপনাদের দিয়ে আসছি। বাংলায় স্নাতক। সাংবাদিকতায় স্নাতকোত্তর। প্রথম সারির সাংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পেশা সাংবাদিকতা হলে নেশা ভ্রমণ। সময় পেলেই বুম রেখে বাউন্ডুলে হয়ে যাই।
Jhargram: ঐতিহাসিক পদক্ষেপ জঙ্গলমহলে! আদিবাসী পড়ুয়াদের জন্য নয়া দিগন্ত খুলে গেল ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয়ে
উচ্ছ্বসিত জঙ্গলমহলের পড়ুয়ারাও। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশির হাওয়া আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জুড়ে। সামাজিক অনুষ্ঠান ও উৎসবের আঙিনা ছাড়িয়ে ধামসা-মাদল এবার জায়গা করে নিল অ্যাকাডেমিক মহলে। আদিবাসী পড়ুয়াদের কাছে খুলে গেল এক নতুন দিগন্ত।
- TV9 Bangla
- Updated on: Oct 10, 2026
- 7:16 pm
Jhargram News: বৃষ্টি নেই, শুকনো রাস্তাঘাট! হঠাৎ জলের স্রোত ঝাড়গ্রামে, জলমগ্ন বাড়ি-ঘর
Jhargram Water Pipeline Burst: এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা ধরে একইভাবে জল বেরিয়ে চলেছে। দীর্ঘক্ষণ ধরে বিপুল পরিমাণ পানীয় জল অপচয় হয়েছে। পাশাপাশি, বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এলাকার একাংশে অকাল বন্যার মতো ছবি দেখা যাচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Oct 10, 2026
- 10:22 am
Jhargram: সন্তানকে বাঁচাতে গিয়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু, আর তারপরই বেলপাহাড়িতে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের
Belpahari Ghagra Waterfall: নিয়ম অনুযায়ী বেলপাহাড়ি থানা প্রতিদিন ঘাগরা জলপ্রপাত চত্বরে ব্যারিকেড দিয়ে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করে থাকে। নজরদারির জন্য বেলপাহাড়ি থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়রদের মোতায়েন রাখা হয়। এমনকি আলো কমে এলে বা সূর্যাস্তের পর ওই বিপজ্জনক অংশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকে।
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 5:42 pm
Ghagra Waterfalls: সন্তানকে বাঁচাতে জলপ্রপাতে ঝাঁপ, ২৯ ঘণ্টা পর পাথরের খাঁজ থেকে মিলল মায়ের দেহ
Jhargram: ঘটনার পরই নিখোঁজ পর্যটককে উদ্ধারে নামে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু নদীর তীব্র স্রোত ও নীচে পাথরের বড় বড় চাঁই থাকায় স্পিডবোট নামানো অসম্ভব হয়ে পড়ে। তীব্র প্রতিকূলতার মুখে পড়তে হয় ডুবুরিদের চার সদস্যের বিশেষ দলটিকে।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 7:17 pm
Ghagra Waterfall: ‘শেষ যাওয়া বলবেন না প্লিজ…’, প্রীতির হারিয়ে যাওয়ায় উঠছে অনেক প্রশ্ন
Waterfall Accident: প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপ্রপাতের ধারে পা ঝুলিয়ে বসে ছিল ছেলে প্রিয়ঙ্কন। আচমকাই পা পিছলে জলে পড়ে যায় সে। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন মা প্রীতি। রাজদীপ কোনওরকমে ছেলেকে উদ্ধার করতে পারলেও, স্ত্রী প্রীতিকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যে জলের তীব্র স্রোতে তলিয়ে যান তিনি। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 3:39 pm
Durga Puja 2026: ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের অজানা কাহিনী জেনে নিন
ঝাড়গ্রামের গুপ্তমনি মন্দির ঘিরে রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় ও স্থানীয় ঐতিহ্য। এই মন্দিরের পুজোর রীতি ও আচার নিয়ে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। Guptamani Mandir-এর পুজোয় এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য অনেক মন্দিরের রীতি থেকে আলাদা। কোন নিয়ম মেনে এখানে পুজো হয়?
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 1:21 pm
Ghagra Waterfalls: সন্তানকে বাঁচাতে জলপ্রপাতে ঝাঁপ , শিশু বাঁচলেও, সারা জীবনের মতো হারিয়ে গেলেন মা
Jhargram: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বারুইপুর থেকে ওই দম্পতি তাঁদের সাত বছরের শিশুপুত্র এবং আত্মীয়দের সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ তাঁরা বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত চত্বরে পৌঁছন। জলপ্রপাতের কাছে ঘোরাঘুরির সময় আচমকাই অসাবধানতাবশত পা পিছলে গভীর ও খরস্রোতা জলে পড়ে যায় তাঁদের সন্তান।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 11:37 am
Jhargram: বাংলার বাবুই ঘাস কিনতে ভিনরাজ্য থেকে আসছে লোক, রাতারাতি ভাগ্য বদলাচ্ছে ঝাড়গ্রামের কৃষকদের
চাষিরা জানাচ্ছেন, এটাই ঘাস কাটার মোক্ষম সময়। ভাদ্র-আশ্বিনের এই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ঘাস শুকিয়ে নষ্ট হয়ে যায়, তখন আর ঘরে তোলা যায় না। ফলে ঘাসের ডাহিতে এখন কাস্তে হাতে পুরুষ-মহিলা সবারই দম ফেলার ফুরসৎ নেই।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 8:39 am
Jhargram School: যোগব্যায়াম শিখতে গেলেই শরীরে স্যরের হাত…, কাউকে বলেই উঠতে পারছিলেন না ছাত্রীরা
প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে নালিশ জানানো হয়। কিন্তু অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক ছাত্রীর মা বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশ।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 6:13 pm
West bengal School: আজব ঘটনা! HS পরীক্ষা দিচ্ছে, অথচ ২টি বিষয় ছাড়া আর কোনও পাঠ্য বই হাতেই পায়নি পড়ুয়ারা
Jhargram: এদিকে এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের দাবি, আদিবাসী ও পিছিয়ে পড়া এলাকার এই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে এই মৌলিক ঘাটতি দূর করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 7:40 am
Jhargram: বালি ছাতু, পুয়াল ছাতু, ছাতু অনেক রকম…, এর মধ্যে বাজার কাঁপাচ্ছে দুগ্গাছাতু
West bengal: আশ্বিন মাস পড়তেই জঙ্গলমহলের গ্রামগুলিতে মুখে-মুখে ফেরে এই চেনা লোকছড়া। বর্ষা বিদায় আর শারদোৎসবের ঠিক মুখে শাল, পিয়াল ও মহুলের ভেজা মাটি ফুঁড়ে মাথা তুলছে শত শত সাদা ছাতার মতো ছত্রাক বা স্থানীয় ভাষায় 'দুগ্গাছাতু' (দুগ্ধা ছাতু)।
- TV9 Bangla
- Updated on: Sep 22, 2026
- 3:41 pm
Jhargram: ১৭ বছর পর তৈরি হল ইতিহাস, বিরাট সাফল্যে মধ্যরাতে আবেগে ভাসল ঝাড়গ্রাম
Subrata Cup Win: জয়ের নেপথ্যের লড়াইটা সহজ ছিল না। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই, স্থানীয় ক্লাবের মাঠেই চলেছে অবিরাম অনুশীলন। এর আগে চারবার জাতীয় স্তরের সুব্রত কাপে অংশ নিয়েছে এই স্কুল। অতীতে একবার সেমিফাইনালে পৌঁছেও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Sep 12, 2026
- 9:56 am