Jhargram news: মা না থাকলেই নাবালাকে মেয়ে ধর্ষণের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার সৎ বাবা
Jhargram: অভিযোগে তিনি জানান, তিনি তাঁর দুই কন্যাসন্তানকে নিয়ে রঘুনাথপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। পেশাগত বা অন্য কোনও কারণে তিনি যখন বাড়িতে উপস্থিত থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁর দ্বিতীয় স্বামী বা সৎ বাবা দীর্ঘদিন ধরে ওই নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ।

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ। গ্রেফতার সৎ বাবা। বুধবার অভিযুক্তকে ঝাড়গ্রাম মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ, অভিযুক্তকে স্পেশাল কোর্টে (পসকো আদালত) তোলা হবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝাড়গ্রাম থানায় একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা। অভিযোগে তিনি জানান, তিনি তাঁর দুই কন্যাসন্তানকে নিয়ে রঘুনাথপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। পেশাগত বা অন্য কোনও কারণে তিনি যখন বাড়িতে উপস্থিত থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁর দ্বিতীয় স্বামী বা সৎ বাবা দীর্ঘদিন ধরে ওই নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ।
মেয়ের মুখে সমস্ত ঘটনা শোনার পর ভেঙে পড়েন মা। এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি সোজা ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত নড়েচড়ে বসে এবং অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, নাবালিকার গোপন জবানবন্দি ও স্বাস্থ্যপরীক্ষার প্রক্রিয়া সহ পুরো ঘটনাটির আইনগত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
