Bangla NewsWest bengal Kali Puja Air Pollution: PM2.5 Levels Hit 500 in Howrah’s Ghusuri, Kolkata Areas Record Severe Pollution
Kolkata Air Pollution: নিঃশ্বাসেও ‘বিষ’! কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, ভয়াবহ অবস্থা বাংলার বাতাসের! দূষণে দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া
Kali Puja AIR Pollution: কালীপুজোর আগেই দূষণের (Kali Puja Air Pollution) মানচিত্রে হাওড়া, বেলুড়, যাদবপুর-সহ একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কিন্তু রবিবার রাতে দেদার বাজি ফাটার জেরে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, দেখা যাচ্ছে একাধিক এলাকায় বাতাসে PM 2.5-এর মাত্রা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। কোথাও কোথাও দূষণমাত্রা ছুঁয়ে ফেলেছে সর্বোচ্চ সীমাও।